সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মোরেলগঞ্জে জামায়াত নেতার বিরুদ্ধে মৎস্য ঘের দখলের অভিযোগ

প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসি
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ০৪:৩৪ পিএম
বাগেরহাটের মোরেলগঞ্জের বহরবুনিয়া ইউনিয়নে স্কেবেটার মেশিন দিয়ে মাটি কেটে জোরপূর্বক মৎস্যঘের দখলে নেয় জামায়াত নেতা ¦ ছবি: প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জের বহরবুনিয়া ইউনিয়নে এক জামায়াত নেতার বিরুদ্ধে ঘের দখলের অভিযোগ উঠেছে। শনিবার (৩১ জানুয়ারি) সকালে প্রতিবাদ জানিয়ে প্রশাসনের কাছে বিচারের দাবি জানিয়েছেন স্থানীয় ভুক্তভোগী ঘের মালিকেরা। এ ঘটনায় বাবুল হাওলাদার বাদি হয়ে মো. মনির হোসেন হাওলাদার সহ ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

প্রাপ্ত অভিযোগ ও ভুক্তভোগীরা জানান, উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের বহরবুনিয়া গ্রামের ২নং ওয়ার্ডে ৮০ বিঘার একটি মৎস্য ঘের পাশর্^বতী ছাপড়াখালী গ্রামের বাবুল হাওলাদারের পরিচালনায় ১০/১৫ জন স্থানীয়রা মৎস্য ঘেরটি দীর্ঘদিন ধরে করে আসছে।

ঘটনারদিন বৃহস্পতিবার দিবাগত রাত ৮টার দিকে একই এলাকার ২নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মো. মনির হোসেন হাওলাদারের নেতৃত্বে ২০/২৫ জন সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র স্বস্ত্রে সজ্জিত হয়ে মৎস্যঘেরের ভেড়ি কেটে নতুন করে স্কেবেটার মেশিন দিয়ে মাটি কেটে ভেড়িবাঁধ দিয়ে প্রায় ৫০ বিঘার জমি জোরপূর্বক দখলে নেয়। এ সময় হামলাকারিরা ওই ঘের থেকে বাগদা, গলদা, সাদা মাছ সহ প্রায় ২ লাখ টাকার মাছ ধরে দিয়ে যায়।

এদিকে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে ভুক্তভোগী ঘের মালিক বাবুল হাওলাদার, জাকির জোমাদ্দার, সেলিম সেফাই, আউয়াল হাওলাদার, আলাউদ্দিন শিকদারসহ একাধিক স্থানীয়রা বলেন, দলের প্রভাব খাটিয়ে রাতারাতি ঘেরের মধ্যে থেকে ৫০ বিঘা জমি দখলে নেয় জামায়াত নেতা মনির হাওলাদার ও তার লোকজন।

এখনও ক্ষমতায় যেতে পারেনি তারা ক্ষমতায় গেলে কি করবে। আওয়ামী লীগের আমলে এক পক্ষ দখলে নিয়েছে এখন আবার নতুন করে জামায়াত নেতা লোকজন নিয়ে আমাদের ঘেরটি দখল ও ঘেরের মাছ ধরে নিয়েছে। থানায় অভিযোগ দায়ের করেছি প্রশাসনের কাছে আমরা বিচার চাই। পরিবার পরিজন নিয়ে প্রভাবশালিদের ভয়ে আতংকে আছি।

এ বিষয়ে বহরবুনিয়া ইউনিয়ন জামায়াত ইসলামীর ২নং ওয়ার্ডের সভাপতি মো. মনির হোসেন তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বিকার করে বলেন তিনি কারও ঘের দখল করেননি। ওই ঘেরটির মধ্যে স্থানীয় হিন্দুদের কাছ থেকে হাড়ির টাকা দিয়ে ও তার বংশের লোকজনের ৪৮ বিঘা জমির মালিক তিনি। মাটি তারই কটেছে। ওই জমির মধ্যে বাবুল হাওলাদারের কোন জমি নেই। শুধুমাত্র ভেড়ির একটি অংশ কেটা হয়েছে।

বাগেরহাটের মোরেলগঞ্জের বহরবুনিয়া ইউনিয়নে স্কেবেটার মেশিন দিয়ে মাটি কেটে জোরপূর্বক মৎস্যঘের দখলে নেয় জামায়াত নেতা ¦ ছবি: প্রতিনিধি

বরবুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ হাওলাদার বলেন, বাবুল হাওলাদারের মৎস্য ঘেরের বিষয়ে স্থানীয়ভাবে উভয়পক্ষকে নিয়ে বসা হয়েছিলো। সিদ্ধান্ত হয়েছে ২০ বিঘা জমি মনির হাওলাদারকে দিবার। তারা তা না মেনে রাতের আধারে ঘেরের একটি অংশ দখলে নিয়েছে। ঘটনাটি সঠিক।

বহরবুনিয়া ইউনিয়ন জামায়াতের আমির গিয়াস উদ্দিন বলেন, মৎস্য ঘেরের বিষয়টি নিয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি তিনি নিজেও দুই বার শালিস করেছেন। ২০ বিঘা জমি মনিরকে ছেড়ে দেওয়ার কথা ছিলো। তবে, ঘের দখলের বিষয়টি উভয় পক্ষ কেউ তাকে অবহিত করেননি।

এ সর্ম্পকে মোরেলগঞ্জ থানা ওসি মো. মাহমুদুর রহমান বলেন, জমিজমা সংক্রান্ত এটি দেওয়ানি বিষয়। অভিযোগ পেয়েছি তদন্ত করে দেখা হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X