সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মোংলায় জাতীয়তাবাদী সাইবার দলের আংশিক কমিটি ঘোষণা

মোংলা প্রতিনিধি
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০১:৪৭ পিএম
সভাপতি মো. ওবায়দুর শেখ, সাধারণ সম্পাদক শেখ তাইজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. নুরুজ্জামান খান। ছবি: প্রতিনিধি

মোংলা উপজেলা শাখায় বাংলাদেশ জাতীয়তাবাদী (বিএনপি) দলের ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বাগেরহাট জেলা শাখার সভাপতি রেজোয়ানুল করিম (রেজা) এবং সাধারণ সম্পাদক এম জাহিদুল ইসলামের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন কমিটিতে মো. ওবায়দুর শেখকে সভাপতি এবং শেখ তাইজুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. নুরুজ্জামান খান।

সিনিয়র সহ-সভাপতি হয়েছেন মো. মামুন শেখ। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মহিউদ্দিন শেখ, এস এম সাদ্দাম হোসেন ও মো. মোজাহিদ শেখ। সহ-সাধারণ সম্পাদক হয়েছেন মো. মুরাদ শেখ এবং যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. মুজাহিদ মল্লিক।

কমিটিতে প্রচার সম্পাদক হিসেবে মো. আরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক হিসেবে মো. রাব্বি খান এবং তথ্য বিষয়ক সম্পাদক হিসেবে মো. জাহিদুল শেখকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ক্রীড়া, মিডিয়া, স্বাস্থ্য ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক পদেও নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে দলীয় কার্যক্রমকে আরও সক্রিয় করা এবং সাইবার মাধ্যমে দলীয় বার্তা প্রচার করাই নতুন কমিটির মূল লক্ষ্য। জেলা নেতারা আশা প্রকাশ করেছেন, এই কমিটি মোংলায় দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার করবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X