সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ঘের দখল ও সন্ত্রাস রুখতে একমত ৪ প্রার্থী: এমপি হলে ছাড় নয়

কাগজ সংবাদ
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০৫:১২ পিএম
ঘের দখল ও সন্ত্রাস রুখতে একমত ৪ প্রার্থী: এমপি হলে ছাড় নয়। ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হলে বাগেরহাট-৩ সংসদীয় আসনে (মোংলা-রামপাল) ঘের দখল, সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক নির্মূল করা হবে বলে অঙ্গীকার করেছেন চার প্রার্থী।

সোমবার (২৬ জানুয়ারি) পৌর শহরের শ্রমিক সংঘের মাঠে সুশাসনের জন্য নাগরিক, সুজন মোংলা কমিটি আয়োজিত ‘জনতার মুখোমুখি’ অনুষ্ঠানে বিএনপির ড. শেখ ফরিদুল ইসলাম, জামায়েতর অ্যাডভোকেট মাওলানা আব্দুল ওয়াদুদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের জিল্লুর রহমান ও জেএসডির হাবিব মাস্টার এই অঙ্গীকার করেন।

এ সময় অনুষ্ঠানে আসা দলীয় কর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তারা। বলেন গণতন্ত্র উত্তরণে অবাধ, সুষ্ঠু, নিরপক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই।

জনগণের মুখোমুখি’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘সুজন’ মোংলার সভাপতি ফ্রান্সিস হালদার। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. নূর আলম শেখ। অনুষ্ঠানে প্রার্থীরা জনগণের সামনে তাদের নির্বাচনি ইশতেহার তুলে ধরেন। এরপরে জনগণের পক্ষ থেকে প্রার্থীগণকে প্রশ্ন করা হয় এবং প্রার্থীগণ উত্তর দেন। অনুষ্ঠানে প্রার্থীগণ সুস্পষ্ট অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন যা অনুষ্ঠানে পাঠ করে শোনানো হয়।

পরে নাগরিক দায়িত্ব হিসেবে সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত প্রার্থী নির্বাচনের জন্য ভোটারদের শপথবাক্য পাঠ করানো হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X