সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

কারাবন্দী ছাত্রলীগ নেতার স্ত্রী ও শিশুকে পাশাপাশি দাফন

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০২:৪২ পিএম
কারাবন্দী ছাত্রলীগ নেতার স্ত্রী ও শিশুকে পাশাপাশি দাফন

বাগেরহাটের সাবেকডাঙ্গা গ্রামে কারাবন্দী ছাত্রলীগ নেতা জুয়েল হাসানের স্ত্রী কানিজ সুবর্ণা ওরফে স্বর্ণালী (২২) এবং তাদের ৯ মাসের ছেলে সেজাদ হাসান নাজিফ কে শনিবার (২৪ জানুয়ারি) রাত ১২টার দিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

দাফনের আগে রাত ১১টা ২০ মিনিটে স্থানীয় ঈদগাহ মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এর আগে শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে সাবেকডাঙ্গা গ্রামের জুয়েল পরিবারের বাড়ি থেকে মা-ছেলের নিথর দেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ জেলা হাসপাতালে সংরক্ষণ করা হয় এবং শনিবার বিকেলে যশোর কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। জুয়েল সেখানে স্ত্রী-সন্তানের লাশকে শেষবারের মতো দেখার সুযোগ পান। মানবিক কারণে প্রশাসন জুয়েলের পরিবারের ছয় সদস্যকেও মরদেহ দেখার অনুমতি দিয়েছে।

পারিবারিক সূত্র জানায়, কানিজ এবং জুয়েল কয়েক বছর আগে বিয়ে করেছিলেন। সন্তানের জন্মের আগে থেকেই জুয়েল কারাগারে ছিলেন। কানিজের ভাই মো. শুভ বলেন, স্বামী কারাবন্দী থাকায় বোন অনেকটাই হতাশাগ্রস্ত ছিলেন এবং মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তবে অন্য কিছু কারণও থাকতে পারে। প্রশাসনের কাছে আমরা ঘটনার পূর্ণ তদন্তের দাবি জানাচ্ছি।

জানা যায়, জুয়েল বর্তমানে যশোর জেলা কারাগারে বন্দী। তার জানাজার জন্য প্যারোল মঞ্জুর না হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা দেখা দিয়েছে। জেলা প্রশাসক গোলাম মো. বাতেন জানান, যশোর জেলা প্রশাসক বা জেল সুপারের অনুমতি ছাড়া স্থানান্তর সম্ভব নয়, তবে মরদেহ দেখার জন্য প্রশাসন সহযোগিতা করেছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, জুয়েল ২০২৪ সালের ৫ আগস্ট আত্মগোপনে ছিলেন। পরে ২০২৫ সালের ৫ এপ্রিল গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় এবং বিভিন্ন মামলায় কারাগারে রাখা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X