মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সরস্বতী পূজা উদযাপিত

পাপিয়া মল্লিক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ১০:২৭ পিএম
ছবি: গ্রামের কাগজ

শিক্ষা, জ্ঞান ও বিদ্যার দেবী সরস্বতীর আরাধনায় যশোরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে সরস্বতী পূজা। বাণী অর্চনা, আরতি ও প্রসাদ নিবেদনের মাধ্যমে সনাতন ধর্মাবলম্বী ভক্তদের পুষ্পাঞ্জলিতে সিক্ত হন শ্বেত পদ্মাসীনা বীণাপাণি দেবী।

শুক্রবার সকাল ৯টা থেকেই যশোরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও পূজামণ্ডপ ভক্তদের পদচারণায় মুখতির হয়ে ওঠে। সাদা-হলুদ বসনে সজ্জিত শিক্ষার্থীরা দেবীর চরণে ফুল অর্পণ করে বিদ্যা ও জ্ঞানদাত্রী সরস্বতীর কাছে জ্ঞানের আশীর্বাদ কামনা করেন।

এ উপলক্ষে যশোর সরকারি এম এম কলেজ, ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ, এমএসটিপি স্কুল অ্যান্ড কলেজ, সরকারি মহিলা কলেজসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অস্থায়ীভাবে নির্মিত মণ্ডপে সরস্বতী পূজার আয়োজন করা হয়।

যশোর সরকারি এম এম কলেজে আয়োজিত সরস্বতী পূজার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এ.কে,এম রফিকুল ইসলাম।

ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজে আয়োজিত পূজার আনুষ্ঠানিক উদ্বোধন কলেজের অধ্যক্ষ জে.এম ইকবাল হোসেন।

শুক্রবার সকালে যশোর এমএসটিপি স্কুল এন্ড কলেজ চত্বরে পূজা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের দাতা সদস্য মিজানুর রহমান, সহকারী প্রধান শিক্ষক ফাজানা করিম, সহকারী শিক্ষক বিথিকা দে, বিদেশ সরকার, জগদীশ দাস, শিমুল মন্ডল, গৌতম রায়,তমালিকা বিশ্বস, সরমিলা বিশ্বাস।

সরস্বতী পূজা যশোর সরকারি মহিলা কলেজে অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ প্রফেসর নাজমুল হোসেন ফারুখ, আয়োজক কমিটির আহবায়ক দিপ্তী মিত্র, সদস্য রাজিব কুমার বসু, দেব প্রশাস হালদার, শাপলা সরকার, পুরোহিত মন্টু চক্রবর্তী।

হরিশভা মন্দিরে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতস, সহসভাপতি অ্যাডভোকেট প্রশান্ত দেবনাথ, সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ, যুগ্মসম্পাদক রতন আচার্য্য, কোষাধ্যক্ষ সুভাশীষ ভট্টাচার্য, সদস্য গৌরব ঘোষ, যুব সদস্য রহিত রায়, অভিজিৎ বিশ্বাস প্রমুখ।

যশোর জেলা আইজীবী সমিতিতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন জেলা আইজীবী সমিতির সহসভাপতি অ্যাডভোকেট বাসুদেস বিশ্বাস, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ গফুর, যুগ্মসম্পাদক নুর আলম পান্নু, সদস্য মৌলুদা পারভীন, অ্যাডভোকেট প্রদীপ পাঠক, অ্যাডভোকেট শান্তুনু সরকার, অ্যাডভোকেট স্বপন ভদ্র, অ্যাডভোকেট গৌর চন্দ্র মন্ডল, অ্যাডভোকেট অজিত দাস প্রমুখ।

যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন আয়োজক কমিটির আহবায়ক অমিতা গুহ, সদস্য রাজু বিশ্বাস, শ্রাবণী পাল, মৃনালী ভদ্র, পলাশ কুমার রায় প্রমুখ।

সরস্বতী পূজা যশোর মেডিকেল কলেজে অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন আয়োজন কমিটির সভাপতি ডাক্তার ইলা মন্ডল, সহসভাপতি ডাক্তার হিমাদ্রী শেখর সরকার, সাধারণ সম্পাদক ডাক্তার অমিত কুমার সরকার, সদস্য ডাক্তার গৌতম কুমার আচার্য্য, ডাক্তার মনিকা মহন্ত, ডাক্তার দেবাশীষ দত্ত, ডাক্তার অরুপ জ্যোতি ঘোষ।

যশোর জিলা স্কুলে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন আয়োজন কমিটির আহবায়ক অশোক কুমার দে, সদস্য বিধান চন্দ্র র্য়া, উদয় কুমার প্রকাশ, লক্ষণ কুমার বিশ্বাস, তৃৃপ্তি রানী ঘোষ। যশোর পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ে সরস্বতী পূজায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, প্রধান শিক্ষক মনোতোষ কুমার নন্দি, সিনিয়র শিক্ষক জগদীশ চন্দ্র বসু, সহকারী শিক্ষক অনুপম সরকার, প্রশান্ত কুমার পাল, অভিনব বিশ্বাস, তন্ময় সরকার।

ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের সমাজকর্ম বিভাগের শিক্ষিকা সুপ্রিয়া ঘোষ বলেন, সরস্বতী পূজা কেবল একটি ধর্মীয় আয়োজন নয়, এটি শিক্ষা ও সংস্কৃতির ধারাবাহিকতার প্রতীক। এই উৎসব শিক্ষার্থীদের মননশীল ও সৃজনশীল মানুষ হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এম এম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক স্বাতী সরকার বলেন, শিক্ষার্থীদের জ্ঞানচর্চার পাশাপাশি নৈতিকতা ও মানবিক গুণাবলি বিকাশে সরস্বতী পূজার তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মানসিক বিকাশে ইতিবাচক প্রভাব ফেলে।শুক্রবার যশোর এম এম কলেজে সরস্বতী পুজা পূর্বে বক্তৃতা করেন কলেজের উপাধ্যক্ষ এ কে এম রফিকুল ইসলাম। ছবি: গ্রামের কাগজ

শিক্ষার্থী বহ্নী বিশ্বাস জানান, সরস্বতী পূজা তাদের কাছে অত্যন্ত আনন্দের একটি দিন। দেবীর আশীর্বাদে পড়াশোনায় সাফল্য এবং ভবিষ্যতে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার প্রত্যাশা করেন তারা।

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি জানান, পাইকগাছার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ইউনিভার্সাল কিন্ডারগার্টেন স্কুলে বাণী অর্চনার মধ্য দিয়ে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক প্রদীপ সরকার, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, দীপঙ্কর কুমার মন্ডল, উপজেলা মহিলা দলের নেত্রী বাসন্তী মন্ডল, অভিজিৎ রায় মানিক, রিনি ফৌজদার, শিক্ষক অতীশ কান্তি সরকার, পুলকেশ মন্ডল, তাপস বৈরাগী, অঞ্জনা মুখার্জি, ফারহানা ফেরদৌস, প্রভাবতী স্বর্নকার, শিউলি বিশ্বাস, শিক্ষার্থী পূজা মন্ডল, মনিষা রাণী, শেফালী মজুমদার ও ছন্দা ছোঁয়া ছন্দা রায়। পূজার কার্যক্রম সম্পন্ন করেন পুরোহিত বিপুল চক্রবর্তী। এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজার আয়োজন করা হয়।

কেশবপুর (যশোর) প্রতিনিধি জানান, যশোরের কেশবপুরে চারুপীঠ একাডেমির উদ্যোগে জাকজমকপূর্ণভাবে সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে। শুক্রবার সকালে চারুপীঠ একাডেমির কার্যালয়ে পূজারম্ভ, হাতেখড়ি, পুষ্পাঞ্জলি ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে সরস্বতী পূজা সম্পন্ন হয়। চারুপীঠ একাডেমির সরস্বতী পূজা উদযাপন কমিটির আহবায়ক স্বর্ণা অধিকারী ও সদস্য সচিব গোধূলী সেনের নেতৃত্বে এ পূজা অনুষ্ঠিত হয়। পূজায় পুরোহিত ছিলেন শিক্ষক অজিত মুখার্জি। চারুপীঠ একাডেমির পরিচালক উৎপল দে’র পরিচালনায় এ সময় জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাসসহ চারুপীঠ শিক্ষার্থী, প্রশিক্ষক ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি জানান, বাগেরহাটের ফকিরহাট বাণী অর্চনা পূষ্পার্ঘ্য অর্পণ ও বিভিন্ন আচার অনুষ্ঠান পালনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। এ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থীদের বাড়ি ও পূজামন্ডপে সকাল থেকে পূজা শুরু হয়। পূজা শেষে ভক্তরা পুষ্পাঞ্জলি ও প্রসাদ গ্রহণ করেন। এদিন শিশুদের হাতেখড়িরও আয়োজন করা হয়।

মূলঘরের কলকলিয়া গুরুচরন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে শুক্রবার (২৩ জানুয়ারি) বেলা ১১টায় পূজা আরম্ভ হয়। পূজা শেষে বানী অর্চনার মধ্য দিয়ে পূজার আনুষ্ঠিকতা সম্পন্ন হয়। শেষে ভক্তকুলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

এসময় কলকলিয়া গুরুচরণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রজিৎ কুমার মজুমদার, সহকারী শিক্ষক ইতি মজুমদার, মিথুন কুমার রায়, মুক্তিপদ রায়, মায়া মজুমদার, অলোক কুমার পাল, পলাশ বিশ্বাস, স্বপ্না গোলদার, মানষী বড়াল, পার্থ প্রসুন রায়, মিতা গোমস্তা, মিলন কান্তি মোহন্ত, নুপুর রায়সহ বিভিন্ন শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

মঙ্গলকোট (কেশবপুর) প্রতিনিধি জানান, মঙ্গলকোট ও বিদ্যানন্দকাটি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে সরস্বতী পূজা অনু্ষ্িঠত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারী-২৬) মঙ্গলকোট ইউনিয়ন ও বিদ্যানন্দকাটি ইউনিয়নের বিভিন্ন মন্দিরে, বাসাবাড়িতে, শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজা অনু্ষ্িঠত হয়েছে।

মঙ্গলকোট ও বিদ্যান্ন্দকাটি ইউনিয়নের বসুন্তিয়া সার্বজনীন পূজা মন্দির, বসুন্তিয়া বাঁশতলা সার্বজনীন পূজা মন্দির, বিদ্যানন্দকাটি সার্বজনীন পূজা মন্দির, হাড়িয়াঘোপ সার্বজনীন পূজা মন্দির, বাউশলা সার্বজনীন পূজা মন্দির, বিদ্যানন্দকাটি সার্বজনীন গাছতলা পূজা মন্দির, বসুন্তিয়া গ্রামের আশুতোষ হালদারের বাড়িসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও বাড়িতে সরস্বতী পূজা অনু্ষ্িঠত হয়েছে। আশুতোষ হালদারের বাড়িতে পূজা করেন অবসরপ্রাপ্ত শিক্ষক স্বপন কুমার চক্রবর্তী।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

X