সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ফকিরহাটে গৃহবধূকে হত্যার অভিযোগ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ০৫:৪৬ পিএম
ফকিরহাটে গৃহবধূকে হত্যার অভিযোগ ¦ ছবি: প্রতীকী

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় চুরির ঘটনাকে কেন্দ্র করে এক গৃহবধূকে নির্মমভাবে হত্যার অভিযোগ উঠেছে। নিহত গৃহবধূর নাম মোমেনা বেগম (৪২)। পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করেছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম। এর আগে বুধবার (২১ জানুয়ারি) রাতে উপজেলার বাহিরদিয়া–মানসা ইউনিয়নের মধ্যবাহিরদিয়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত মোমেনা বেগম ওই এলাকার ব্যবসায়ী বিল্লাল খাঁনের স্ত্রী। বিল্লাল খাঁন স্থানীয় ইউপি সদস্য খাঁন জাহিদ হাসানের আপন ভাই বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক ১০টার দিকে বিল্লাল খাঁন মানসা বাজারে অবস্থিত তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে ফিরে ঘরের ভেতরে স্ত্রীর মরদেহ পড়ে থাকতে দেখেন। এ সময় ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার পাওয়া যায়নি। পরে তিনি দ্রুত পুলিশকে খবর দেন।

খবর পেয়ে বাহিরদিয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

পুলিশ ফাঁড়ির ইনচার্জের দায়িত্বে থাকা এসআই ওহিদুল হক জানান, মরদেহ উদ্ধারের পর প্রাথমিক সুরতহাল সম্পন্ন করা হয়েছে। সুরতহাল প্রতিবেদনে নিহতের মুখে এবং কানের নিচে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কিল-ঘুষি মারার পর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

নিহতের স্বামী বিল্লাল খাঁন অভিযোগ করে বলেন, আমি বাড়িতে ফিরে দেখি আমার স্ত্রীর মরদেহ ঘরের ভেতরে পড়ে আছে। দুর্বৃত্তরা তাকে হত্যা করে টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।

ফকিরহাট মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ ঘটনায় নিহতের স্বামী বিল্লাল খাঁন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X