সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বাগেরহাটে এনসিপির ১২ নেতার পদত্যাগ

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ০৫:২৫ পিএম
বাগেরহাটে প্রেসক্লাবে আজ রোববার দুপুরে সংবাদ সম্মেলনে সদর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন মো. আলী হোসেন

বাগেরহাটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। দলটির ১২ জন নেতা একযোগে পদত্যাগ করেছেন। রোববার (১১ জানুয়ারি) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সদর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মো. আলী হোসেন আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগকারী অন্য নেতারা হলেন সদর উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী কাজী মাহফুজুর রহমান, এনসিপির বাগেরহাট সদর উপজেলা সদস্য আশিকুর রহমান (সুমন), শেখ রাসেল, শেখ মিজানুর রহমান, মো. হাসান শেখ, মো. শহিদুল ইসলাম, শেখ জাহিদুল ইসলাম, শেখ নাবিল হোসেন, মো. জনি, মুনিয়া আক্তার জেনি ও মো. রাতুল আহসান।

সংবাদ সম্মেলনে এনসিপির বাগেরহাট সদর উপজেলার প্রধান সমন্বয়কারী ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. আলী হোসেন বলেন, ‘২৪-এর গণঅভ্যুত্থানে যে অঙ্গীকার ও নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গঠিত হয়েছিল, বর্তমান প্রেক্ষাপট ও রাজনৈতিক সমীকরণে সেই অঙ্গীকারের সঙ্গে অসামঞ্জস্যতা দেখা যাচ্ছে। যে স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে আমরা পথচলা শুরু করেছিলাম, তার ব্যত্যয় ঘটায় আমিসহ মোট ১২ জন নেতা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’

আলী হোসেন জানান, তাঁর ব্যক্তিগত রাজনৈতিক দর্শন ও এনসিপির বর্তমান রাজনৈতিক অবস্থানের মধ্যে স্পষ্ট দ্বন্দ্ব তৈরি হওয়ায় তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে সদর উপজেলা প্রধান সমন্বয়কারীর পদ থেকে পদত্যাগ করছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X