রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

শরণখোলায় ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি ইলিয়াস তালুকদার গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ০৫:৩৪ পিএম
ইলিয়াস তালুকদার

বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি ইলিয়াস তালুকদার (৪২)কে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে শরণখোলা উপজেলার রায়েন্দা বাজার ওয়াপদা কলোনির পেছনের একটি এলাকা থেকে তাকে আটক করা হয়। অভিযানে তার কাছ থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ইলিয়াস তালুকদার এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। গ্রেফতারের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বাগেরহাট আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত ইলিয়াস তালুকদার ওই এলাকার মৃত হাশেম তালুকদারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ইলিয়াস একজন কুখ্যাত পেশাদার অপরাধী। এর আগেও তাকে চুরি হওয়া মোটরসাইকেলসহ হাতেনাতে গ্রেফতার করা হয়েছিল। পাশাপাশি তার বিরুদ্ধে আগে থেকেই একটি মাদক মামলা বিচারাধীন রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রকাশ্যেই মাদক কারবার ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল ইলিয়াস। তার ভয়ে এলাকার সাধারণ মানুষ কেউ মুখ খুলতে সাহস পেত না এবং সাধারণ মানুষের মধ্যে সবসময় আতঙ্ক বিরাজ করছিল।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, অপরাধ দমনে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে এবং মাদক ও অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝিকরগাছায় ২৪ জুলাই শুরু হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সুন্দরবনের জেলেদের জন্য প্রথমবার সরকারি খাদ্য সহায়তা, বরাদ্দ ৬৬১.৬৮ টন চাল

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই বছরের শিশুর মৃত্যু

X