সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

সুন্দরবনে পর্যটকসহ রিসোর্টের মালিককে জিম্মি : আটক ২, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ০৫:২৮ পিএম
সুন্দরবনে পর্যটকসহ রিসোর্টের মালিককে জিম্মি : আটক ২, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

সুন্দরবনে পর্যটক ও রিসোর্ট মালিককে জিম্মি করার ঘটনায় জড়িত বনদস্যু বাহিনীর প্রধান মাসুম মৃধা (২৩) ও তার সহযোগী ইফাজ ফকির (২৫)কে আটক করেছে মোংলা কোস্ট গার্ড। অভিযানে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অস্ত্র, গোলাবারুদ ও জিম্মিদের মালামাল উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

আটক বনদস্যু বাহিনীর প্রধান মাসুম মৃধা খুলনার তেরোখাদা উপজেলার বিপ্র আজগরা গ্রামের মোছা মৃধার ছেলে। তার সহযোগী মো. ইফাজ ফকির একই উপজেলার মো. আক্তার ফকিরের ছেলে।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোয়েন্দা নজরদারির মাধ্যমে বুধবার ৭ জানুয়ারি কোস্ট গার্ড খুলনার তেরোখাদা থানাধীন ধানখালী সংলগ্ন এলাকা হতে বাহিনীটির প্রধান মাসুম মৃধা (২৩) কে আটক করে। পরবর্তীতে ডাকাত মাসুম মৃধার দেওয়া তথ্য অনুযায়ী সুন্দরবনের গাজী ফিশারিজ সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে ৩টি দেশীয় ওয়ান শুটার পাইপগান, ৮ রাউন্ড তাজা কার্তুজ, ৪ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১ টি চাইনিজ কুড়াল, ২ টি দেশীয় কুড়াল, ১ টি দা, ১ টি স্টিল পাইপ ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। এছাড়াও জিম্মি পর্যটকদের ৫টি মোবাইল ফোন এবং ১ টি হাতঘড়ি উদ্ধার করা হয়।

উল্লেখ্য, গত শুক্রবার (২ জানুয়ারি) সুন্দরবনের গোলকানন রিসোর্ট থেকে কানুরখাল সংলগ্ন এলাকায় কাঠের নৌকায় ভ্রমণের সময় বনদস্যু মাসুম বাহিনী রিসোর্টের মালিক ও দুই পর্যটককে জিম্মি করে মুক্তিপণ দাবি করে। বিষয়টি জানার পর কোস্ট গার্ড যৌথ অভিযান শুরু করে।

গোয়েন্দা তথ্য, ড্রোন নজরদারি ও ফাইন্যানশিয়াল ট্রেসিংয়ের মাধ্যমে টানা ৪৮ ঘণ্টার অভিযানের পর জিম্মিকৃত সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়।

এই ঘটনায় বনদস্যু চক্রের আরও কয়েকজন সদস্যকে সুন্দরবন, দাকোপ ও খুলনার বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়। তারা হলেন— কুদ্দুস হাওলাদার (৪৩), মো. সালাম বক্স (২৪), মেহেদী হাসান (১৯), আলম মাতব্বর (৩৮), অয়ন কুন্ডু (৩০), ইফাজ ফকির (২৫), জয়নবী বিবি (৫৫) ও মোছা মৃধা (৫৫)। তাদের দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ড জানায়, আটককৃত ডাকাত ও জব্দকৃত আলামতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, ব্যারেলপ্রতি ছাড়াল ৯০ ডলার

গোল্ডেন গ্লাভসের সঙ্গে উনাই সিমনের নতুন ইতিহাস

এমবাপ্পের যে রেকর্ড ভাঙলেন ইয়ামাল

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

খুলনায় বিদ্যালয় ভবন ধসে পাঠদানে অনিশ্চয়তা

স্পেনের কাছে হেরে অশ্রুসিক্ত মেসি কী বললেন

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

X