সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

সুন্দরবনে হরিণ শিকারিদের ফাঁদে আটকা পড়া বাঘ উদ্ধার

পাঠানো হয়েছে খুলনায় রেসকিউ সেন্টারে
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ০৫:০০ পিএম
সুন্দরবনে হরিণ শিকারিদের ফাঁদে আটকা পড়া বাঘ উদ্ধার

সুন্দরবনের গহিন অরণ্যে হরিণ শিকারিদের পাতা ফাঁদে আটকে পড়া একটি বাঘকে সফলভাবে উদ্ধার করেছে বন বিভাগ। রবিবার (৪ জানুয়ারি) বিকেল আনুমানিক ৩টার দিকে ‘ট্রানকুইলাইজার গান’ ব্যবহার করে বাঘটিকে অচেতন করে ফাঁদ থেকে মুক্ত করা হয়।

বন বিভাগ সূত্রে জানা গেছে, দীর্ঘ সময় ফাঁদে আটকে থাকার কারণে বাঘটি শারীরিকভাবে বেশ দুর্বল হয়ে পড়েছিল। উদ্ধার করার পরপরই বাঘটিকে স্যালাইন দেওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করা হয়।

এলাকায় উৎসুক জনতার ভিড় বাড়তে থাকায় বাঘটির নিরাপত্তা ও চিকিৎসা নিশ্চিত করতে দ্রুত খুলনার উদ্দেশে রওনা দেন বন বিভাগের সদস্যরা।

সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল ইকো ট্যুরিজম কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির জানান, উদ্ধারকৃত বাঘটিকে খুলনা বন বিভাগের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেসকিউ সেন্টারে নেওয়া হচ্ছে। সেখানে বাঘটির বিস্তারিত চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা শেষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

এর আগে শনিবার (৩ জানুয়ারি) দুপুরে সুন্দরবনসংলগ্ন শরকির খাল এলাকার গভীর বনে অবৈধভাবে হরিণ শিকারের উদ্দেশ্যে পাতা ফাঁদে আটকে পড়ে বাঘটি। বিষয়টি জানাজানি হলে বন বিভাগ তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, ব্যারেলপ্রতি ছাড়াল ৯০ ডলার

গোল্ডেন গ্লাভসের সঙ্গে উনাই সিমনের নতুন ইতিহাস

এমবাপ্পের যে রেকর্ড ভাঙলেন ইয়ামাল

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

খুলনায় বিদ্যালয় ভবন ধসে পাঠদানে অনিশ্চয়তা

স্পেনের কাছে হেরে অশ্রুসিক্ত মেসি কী বললেন

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

X