সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

রামপালে বিদ্যুৎ উৎপাদনে মাইলফলক

কাগজ ডেস্ক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ০৬:২৪ পিএম
রামপালে বিদ্যুৎ উৎপাদনে মাইলফলক  ¦ ছবি: সংগৃহীত

বাগেরহাটের রামপালে অবস্থিত মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট (এমএসটিপিপি) নভেম্বর মাসে ৭০০ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদন করে দেশের বিদ্যুৎ খাতে একটি গুরুত্বপূর্ণ জাতীয় মাইলফলক স্পর্শ করেছে। বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল) নিশ্চিত করেছে যে, এটি বাংলাদেশের যেকোনো বিদ্যুৎকেন্দ্রের সর্বোচ্চ একমাসে বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড।

সোমবার বিআইএফপিসিএল কর্তৃক পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুরো নভেম্বর জুড়ে এমএসটিপিপি জাতীয় গ্রিডের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ১১.৫০ শতাংশ এককভাবে সরবরাহ করেছে। ধারাবাহিক ও নির্ভরযোগ্য বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে প্ল্যান্টটি দেশের শীর্ষ বিদ্যুৎ উৎপাদনকারী হিসেবে তার অবস্থান আরও সুদৃঢ় করেছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এই রেকর্ড অর্জন প্ল্যান্টের উন্নত শিল্প সক্ষমতা, দক্ষ কয়লা ব্যবস্থাপনা, সঠিক সম্পদ পরিকল্পনা এবং কৌশলগত আর্থিক ব্যবস্থাপনার প্রতিফলন। এমএসটিপিপি সাধারণত প্রতি মাসে ৬০০ মিলিয়ন ইউনিটের বেশি বা দেশের মোট চাহিদার প্রায় ৮ শতাংশ বিদ্যুৎ সরবরাহ করে থাকে। তবে নভেম্বরে উৎপাদন নতুন উচ্চতায় পৌঁছে দেশের বিদ্যুৎ খাতে একটি নতুন মানদণ্ড তৈরি করেছে।

জাতীয় অর্থনীতি, শিল্প ও গৃহস্থালি খাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করে এমএসটিপিপি ইতোমধ্যেই দেশের জ্বালানি নিরাপত্তার অন্যতম স্তম্ভ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। নির্ভরযোগ্যতা ও কর্মক্ষমতার কারণে প্ল্যান্টটি বাংলাদেশের দীর্ঘমেয়াদি বিদ্যুৎ চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X