মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

নির্বাচনী প্রচারণায় সরগরম দক্ষিণ-পশ্চিমাঞ্চল

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ০১:১৩ পিএম
নির্বাচনী প্রচারণায় সরগরম দক্ষিণ-পশ্চিমাঞ্চল

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এ সব এলাকায় বইছে নির্বাচনী হাওয়া। চায়ের দোকান থেকে শুরু করে পাড়া-মহল্লার অলিগলি সবখানেই এখন আলোচনার প্রধান কেন্দ্রবিন্দু আসন্ন নির্বাচন। ২২ জানুয়ারি বৃহস্পতিবার থেকে গ্রামাঞ্চলের হাট-বাজারগুলোতে প্রার্থীরা ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করছেন এবং সাধারণ ভোটারদের মধ্যেও কাজ করছে ব্যাপক কৌতূহল।

সব মিলিয়ে, ডিজিটাল প্রচারণার পাশাপাশি মাঠপর্যায়ের এই ব্যাপক তৎপরতা প্রমাণ করছে যে এ অঞ্চলের রাজনীতি এখন পুরোপুরি নির্বাচনমুখী।

বাঘারপাড়া (যশোর) অফিস জানায়, যশোরের বাঘারপাড়ায় বিএনপি’র ধানের শীষ প্রতীকের নিবার্চনী প্রচার শুর হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ গেট থেকে মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে একই স্থানে এসে আলোচনা সভার আয়োজন করা হয়।

এ সময় বক্তব্য রাখেন, বাঘারপাড়া পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই মনা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তাহের সিদ্দিকী, সাবেক উপজেলা চেয়ারম্যান মসিউর রহমান, যশোর জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শামীম আকতার, বিএনপি নেতা মাসুদ আলম টিপু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিল¬াল বিশ্বাস, বিএনপি নেতা হাদিউজ্জামান মিরান, নাফিস খান লিটন প্রমুখ। এ সময় দলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা সকল ভেদাভেদ ভুলে ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ প্রচারণা চালাতে আহ্বান জানান।

একই দিনে বিকেল সাড়ে ৩ টায় জামায়াতে ইসলামীর দাঁড়িপাল¬া প্রতীকের প্রচার মিছিল বের হয়। মহিলা কলেজ গেট থেকে মিছিল শুরু হয়ে দোহাকুলা বাজারে এসে শেষ হয়। এ সময় যশোরে-৪ আসনের ১০ দলীয় সমর্থীত প্রার্থী ও যশোরে জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক গোলাম রসুল উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক রফিকুল ইসলাম, সেক্রেটারী আব্দুল জব্বার প্রমুখ।

কেশবপুর (যশোর) প্রতিনিধি জানিয়েছেন, যশোরের কেশবপুরে ১০ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মোক্তার আলীর সমর্থনে স্বাগত মিছিল করা হয়েছে। বৃহ¯পতিবার বিকেলে শহরের পাবলিক ময়দান থেকে ওই মিছিলটি শুরু হয়ে শহর প্রদক্ষীণ করে পৌরসভা মোড়ে এসে শেষ হয়। পরে এক আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর জামায়াতের আমির প্রভাষক জাকির হোসেন।

বক্তব্য দেন যশোর-৬ (কেশবপুর) আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রধান নির্বাচনী এজেন্ট সাইদুর রহমান সাইদ ও উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী সম্রাট হোসেন। এতে অংশ নেন, কেশবপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম, নায়েবে আমির মাওলানা রেজাউল ইসলাম, পেশাজীবী বিভাগের সভাপতি অ্যাডভোকেট ওজিয়ার রহমান, কর্মপরিষদ সদস্য প্রভাষক আব্দুস সাত্তার, কৃষিবিদ তাজামুল ইসলাম দীপু প্রমুখ।

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) জানান, যশোরের চৌগাছায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা করেছেন যশোর-২ চৌগাছা ঝিকরগাছা আসেনর ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবিরা নাজমুল মুন্নী। বৃহস্পতিবার সকালে বাজারের বিএনপির সাধারণ সম্পাদকের কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি বিএনপি নেতা গোবিন্দ কুমার রাহার সভাপতিত্বে মতনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন প্রার্থী সাবিরা নাজমুল মুন্নী।

এ সময় তিনি বলেন, আমরা বাংলাদেশী এটাই আমাদের বড় পরিচয়। এখানে নানা ধর্মের মানুষ আছেন তারা যারযার ধর্ম অত্যন্ত নিরাপদে পালন করবেন এটাই স্বাভাবিক। আসন্ন নির্বাচনে সকলেই নিশ্চিন্তে যারযার ধর্মকর্ম সুন্দরভাবে পালন করবেন কোনই বাধা বিপত্তি ছাড়াই। তাই তিনি ধানের শীষকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে আহবান জানান। এতে সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাকিমপুর ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান। বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম, সিনিয়র সহসভাপতি ইউনুচ আলী দফাদার, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, সাধারণ সম্পাদক হাজী আব্দুল হালিম চঞ্চল, সাংগঠনিক সম্পাদক সাহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, পুজা উদযাপন পরিষদের সাধারণ রনজিত কুমার বিশ^াস, ভরত কুমার, মধু মঙ্গল, শুনিল কুমার, নির্মল কুমার, মনিক কুমার কুন্ডু, রাম প্রসাদ প্রমুখ।

নওয়াপাড়া পৌর ও অভয়নগর যশোর প্রতিনিধি জানান, যশোরের অভয়নগরে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মতিয়ার রহমান ফারাজির নির্বাচনী প্রচার মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে প্রচার মিছিলটি যশোর–খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে।

নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নাঈম মোড়লের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ও ধানের শীষের মনোনীত প্রার্থী মতিয়ার রহমান ফারাজি।অভয়নগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন খানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, অভয়নগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, নওয়াপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা, অভয়নগর থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মশিয়ার রহমান মশি, নওয়াপাড়া পৌরসভার সাবেক মেয়র রবিউল হোসেন রবি, ঢাকা সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল নূরে আলম সিদ্দিকী সোহাগ, সুপ্রিম কোর্টের আইনজীবী সাকিল আহমেদ রিপন, থানা যুবদলের আহ্বায়ক বাকিউর জামান রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোল্যা হাবিবুর রহমান হাবিব, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আশ্বাবুর রহমান মোল্যা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাঈম উদ্দিন বিজয় প্রমুখ। এতে এছাড়াও বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্টাফ রিপোর্টার বেনাপোল (যশোর) জানান, যশোর-১ (শার্শা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটন ধানের শীষ প্রতীক পাওয়ায় প্রচারের প্রথম দিনেই মিছিলে মিছিলে ছেয়ে যায় বেনাপোল বাজার। বৃহস্প্রতিবাপর বিকেলে পৌর বিএনপির আয়োজনে হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে বেনাপোল বাজারে এ বর্ণাঢ্য আনন্দ মিছিলে অংশ নেন।

মিছিলটি বেনাপোল বলফিল্ড থেকে শুরু হয়ে বেনাপোল কাস্টমস ও বন্দরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি জানিয়েছেন, সাতক্ষীরা-৪ শ্যামনগর আসনে জনসভা ও গণমিছিলের মধ্য দিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী গাজী নজরুল ইসলামের নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকাল ৪টায় শ্যামনগর কেন্দ্রীয় ঈদগা ময়দানে প্রথমে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। জনসভা শেষে গাজী নজরুল ইসলামের নেতৃত্বে গণমিছিল শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামের মনোনীত সংসদ সদস্য প্রার্থী গাজী নজরুল ইসলাম। উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল মজিদ, অধ্যাপক আব্দুল জলিল, অধ্যক্ষ গোলাম বারী, মাওলানা মঈনুদ্দিন মাহমুদ, অধ্যক্ষ ফজলুল হক।

এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শ্যামনগর উপজেলা সেক্রেটারি মাহমুদুল ফিরোজ বাবুল, এবি পার্টির উপজেলা সভাপতি আবিদ হোসেন রকি, মুহাদ্দিস মোস্তফা কামাল, খেলাফত মজলিস (মামুনুল হক) সহ ১০ দলীয় নির্বাচনী ঐক্যের শ্যামনগর উপজেলা শাখার নেতৃবৃন্দ। বাংলাদেশ জামায়াত ইসলামের উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরাও জনসভায় অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি গাজী নজরুল ইসলাম বলেন, দেশ গঠনের সুযোগ পেলে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে। একটি স্মার্ট সামাজিক নিরাপত্তা ব্যবস্থা চালু করা হবে এবং আগামী তিন বছরে গ্যাস, বিদ্যুৎ ও শিল্প খাতে অতিরিক্ত কর বাড়ানো হবে না। তিনি ব্যবসাবান্ধব নীতি গ্রহণের মাধ্যমে শিল্পখাতে বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি করা হবে বলেও মন্তব্য করেন।

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি জানিয়েছেন, ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদর আংশিক) আসনের স্বতন্ত্র কাপ-পিরিচ প্রতিকের প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ বলেছেন, আমি আপোষ করতে শিখি নাই। বাইরের মানুষ কালীগঞ্জকে শোষণ করতে চাই। কালীগঞ্জের অস্তিত্ব রক্ষা করতে হবে। এজন্য আপনাদের অনুরোধে এবারের সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছি। বৃহস্পতিবার বিকেলে শহরের সরকারি নলডাঙ্গা ভষনস্কুল মাঠে কালীগঞ্জ ইংলিশ মিডিয়াম স্কুলের অধ্যক্ষ সিরাজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বিএনপির সাবেক নেতা ও ইউপি চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিএনপির সাবেক নেতা ডাক্তার নুরুল ইসলাম, শহিদুল ইসলাম সাইদুল, মশিয়ার রহমান, সাবেক কাউন্সিলর মিজানুর রহমান, ধর্মীয় নেতা শিবুপদ বিশ^াস ও প্রভাত ব্যানার্জী প্রমুখ।

লিটন ঘোষ, মাগুরা থেকে জানিয়েছেন, মাগুরায় নির্বাচনী প্রচারণার প্রথম দিনে মাগুরা সংসদীয় আসন ১ ও ২ বাংলাদেশ জামায়াতের প্রার্থী আব্দুল মতিন ও এম বি বাকের দাঁড়িপাল¬া প্রতীকে নির্বাচনী প্রচারণা করেছেন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের ভায়লার মোড় এলাকা থেকে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দাঁড়িপাল¬া পতিকের পক্ষে নির্বাচনী প্রচারণা করেন এ দুই আসনের প্রার্থী। প্রচারণায় বাংলাদেশ জামায়াতের দাঁড়িপাল¬ার প্রতীক দেখিয়ে ভোট প্রার্থনা করেন প্রার্থীরা। পরে জামায়াতে ইসলামী ও ১০ দলীয় জোটের নেতা কর্মীরা একটি মিছিল শহরের ভায়নার মোড় থেকে শুরু করে। মিছিলটি শহরের চৌরঙ্গীর মোড় ও ঢাকার রোড হয়ে ভায়নার মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমির ও মাগুরা -২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সহকারী অধ্যাপক মাওলানা এমবি বাকের, জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির ও মাগুরা -১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল মতিন। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি ডক্টর মাওলানা ফয়জুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি, সহকারী অধ্যাপক মাওলানা সাঈদ আহমেদ বাচ্চুসহ ১০ দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

জাহাঙ্গীর আলম, মণিরামপুর (যশোর) থেকে জানান, যশোর-৫ (মণিরামপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে মণিরামপুর উত্তর মাথা গোহাটা থেকে স্বতন্ত্র প্রার্থী শহীদ ইকবালের কলস মার্কার নির্বাচনী প্রচারণার গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শহীদ ইকবালের গণমিছিল ও পথসভাকে কেন্দ্র করে নির্ধারিত বিকাল থেকেই পৌর শহরের মেইন সড়ক ও হলি গলিতে ঢল নামে মানুষের। মেইন সড়ক ও এলাকায় অবস্থান নেন বিএনপির হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থকেরা। পথসভায় বক্তব্য রাখেন যশোর-৫ (মণিরামপুর) আসনে কলস মার্কার স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন।

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি জানিয়েছেন, ঝিকরগাছা উপজেলা জামায়াতের আয়োজনে এক প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টায় উপজেলা মোড় চত্ত্বরে একটি সংক্ষিপ্ত আলোচনা সভ অনুষ্ঠিত হয়। ঝিকরগাছা উপজেলা মোড় থেকে একটি প্রচার মিছিল শুরু হয়ে বাজারের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিরের সভাপতিত্বে প্রচার মিছিলে প্রধান অতিথি ছিলেন (চৌগাছা-ঝিকরগাছা)-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডাক্তার মোসলেহ উদ্দীন ফরিদ।

ঝিকরগাছা উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম খাঁনের সঞ্চালনায় অতিথি ছিলেন, যশোর জেলা জামায়াতের কর্ম পরিষদ অধ্যাপক মাওলানা আরশাদুল আলম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন।

এ সময় অংশ নেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশিদ, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার আব্দুর রকিম, অধ্যাপক মশিউর রহমান, উপজেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ও যুব বিভাগের সভাপতি আবিদুর রহমান উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা রেজাউল ইসলাম, মাওলানা আনাওয়ারুল ইসলাম, পৌর আমীর আব্দুল হামিদ, নাভারণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিয়াউল হক।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

নওগাঁয় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময় সভা

যশোরে স্ত্রী হত্যায় স্বামীর বিরুদ্ধে মামলা, চাকু উদ্ধার

X