সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরের শার্শা সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, মাদক উদ্ধার

কাগজ সংবাদ
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ১২:৪৯ পিএম
শার্শা উপজেলার গোগা ও রুদ্রপুর সীমান্ত এলাকায় বিজিবি'র পৃথক অভিযান। ছবি-প্রতিনিধি

যশোরের শার্শা উপজেলার গোগা ও রুদ্রপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। সোমবার (১২ জানুয়ারি) সকালে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, অভিযানে ৫২ বোতল ‘উইনসেরেক্স’ (WINCEREX) সিরাপ এবং ৫০ বোতল ‘এস্কাফ’ (ESKUF) সিরাপ জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, সীমান্তে মাদক ও চোরাচালান দমনে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে গত রাতে রুদ্রপুর ও গোগা বিওপির টহল দল সীমান্ত এলাকায় অবস্থান নেয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা দুটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ওই বস্তা তল্লাশি করে মোট ১০২ বোতল আমদানিনিষিদ্ধ ভারতীয় মাদক উদ্ধার করা হয়।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, সীমান্ত এলাকায় মাদক ও যে কোনো ধরনের চোরাচালান বন্ধে বিজিবি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। পাচারকারী চক্রকে ধরতে সীমান্তে গোয়েন্দা নজরদারি এবং নিয়মিত টহল কয়েকগুণ বাড়ানো হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন যে, দেশের যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে বিজিবির এই ধরনের চিরুনি অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে। উদ্ধারকৃত মাদকদ্রব্যগুলো আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X