সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

যশোরে ইউপি সদস্যের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

কাগজ সংবাদ
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ০৭:০২ পিএম
লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী শাপলা খাতুন

যশোরের চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের হাওলী গ্রামে ইউপি সদস্য আলী কদর ও তার সহযোগীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন গ্রামবাসী। বুধবার দুপুর সাড়ে ১২টায় যশোর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন গ্রামবাসীর পক্ষে ভুক্তভোগী শাপলা খাতুন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাপলা খাতুন বলেন, ইউপি সদস্য আলী কদর গত ১৭ বছর ধরে আওয়ামী লীগের নাম ব্যবহার করে এলাকায় ভূমি দখল, সন্ত্রাস, অস্ত্রবাজি ও মারপিটসহ নানা অপকর্ম চালিয়ে আসছেন। সরকার পরিবর্তনের পর গত ৫ আগস্ট থেকে তিনি নিজেকে বিএনপির কর্মী পরিচয় দিয়ে আবারও আগের মতো সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছেন।

তিনি আরও বলেন, আলী কদর দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িত। সম্প্রতি চৌগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাকে মাটি কাটার অপরাধে জরিমানা করলে তিনি ক্ষুব্ধ হয়ে তাদের পরিবারকে সন্দেহ করতে থাকেন।

গত ১২ ডিসেম্বর দুপুর আনুমানিক আড়াইটার দিকে তার স্বামী আব্দুস সালাম তাদের ৭ বিঘা ধানের জমি চাষের জন্য একটি ট্রাক্টর সরকারি রাস্তা দিয়ে মাঠে নিয়ে যাচ্ছিলেন। এ সময় কদরের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় তিনি ওই রাস্তাকে নিজের দাবি করে বাধা দেন। একপর্যায়ে আলী কদরের নেতৃত্বে ইকবাল হোসেন, খাদেমুল ইসলাম, নাজমুল ইসলাম, সেকেন্দার আলী, আদম আলীসহ ৭/৮ জন আব্দুস সালামকে মারধর করে।

শাপলা খাতুন বাধা দিতে গেলে হামলাকারীরা ধারালো দা দিয়ে তার মাথায় কোপ দেয়। একই সময়ে তার ভাইপো অমিত হাসানকেও এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। ঘটনার সময় ৮/১০ জন গ্রামবাসী এগিয়ে এলে তাদেরও মারধর করা হয় এবং অস্ত্র দেখিয়ে গুলি করার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়। ভয়ে গ্রামবাসীরা সরে গেলে হামলাকারীরা গালিগালাজ করে ঘটনাস্থল ত্যাগ করে।

পরে আহতদের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনার দুই দিন পর আব্দুস সালাম বাদী হয়ে চৌগাছা থানায় একটি মামলা দায়ের করেন। তবে ঘটনার এতদিন পরও একজনকেও গ্রেপ্তার করা হয়নি বলে অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে শাপলা খাতুন আরও বলেন, ‘উল্টো আলী কদর আমাদের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দিয়েছে। পুলিশ ও ওই চক্রের লোকজন আমাদের বিভিন্নভাবে হয়রানি ও হুমকি দিচ্ছে। আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।’

তিনি সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তার পরিবারের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সংবাদ সম্মেলনে গ্রামবাসীদের মধ্যে উপস্থিত ছিলেন মাহবুব আলম, শরিফুল ইসলাম, বাবর আলী, সোহাগ হোসেন, সোহেল রানা, সাইফুল ইসলাম, আরিফ হোসেন, জুবাইদা বেগম প্রমুখ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X