সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মণিরামপুরে বাদুরের মাংস খেয়ে একই পরিবারের ৬ জন হাসপাতালে

কাগজ সংবাদ
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ০৯:২৪ পিএম
ছবি-গ্রামের কাগজ

যশোরের মণিরামপুর উপজেলার বাহাদুরপুর গ্রামে একই পরিবারের ছয়জন সদস্য রহস্যজনকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। গুরুতর অবস্থায় তাদের যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন, শুভাস দাসের স্ত্রী সখি দাস, তার ছেলে ইন্দ্রজিৎ দাস, প্রসেনজিৎ দাস ও হৃদয় দাস, দিলিপ দাসের ছেলে অজয় দাস এবং মৃত তারাপদ দাসের ছেলে রবিন দাস। অসুস্থ সখি দাস জানান, শনিবার দুপুরে তিনি বাপের বাড়ি থেকে প্রায় এক কেজি বাদুরের মাংস নিয়ে আসেন। পরে ওই মাংস রান্না করে রাতে পরিবারের সবাই ভাতের সঙ্গে খান। রোববার সকালে পরিবারের কেউ দীর্ঘ সময় ঘুম থেকে না ওঠায় প্রতিবেশীদের সন্দেহ হয়। খোঁজ নিতে গিয়ে তারা দেখেন, পরিবারের সদস্যরা সবাই অসুস্থ অবস্থায় ঘরের ভেতরে পড়ে আছেন। পরে প্রতিবেশীরা দ্রুত তাদের উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা বিকেলে তাদের যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করেন। তবে অসুস্থদের দাবি, তারা বাদুরের মাংস খেয়ে অসুস্থ হননি। তাদের অভিযোগ, খাবারের সঙ্গে কেউ ইচ্ছাকৃতভাবে কোনো ক্ষতিকর দ্রব্য মিশিয়ে থাকতে পারে। একইসঙ্গে তারা জানান, অসুস্থ অবস্থায় বাড়ি থেকে অজ্ঞাত দুর্বৃত্তরা নগদ টাকা-পয়সাসহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে গেছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

X