সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজা উদ্ধার, আটক ৩

কাগজ সংবাদ
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ০৭:১৪ পিএম
ইয়াবা ও গাঁজাসহ আটক ৩ । ছবি-গ্রামের কাগজ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর কার্যালয়ের সদস্যরা পৃথক পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজা উদ্ধার করেছে। এসব অভিযানে তিনজনকে আটক করা হয়েছে। এছাড়া একজনকে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, রোববার সকালে যশোর শহরের রেলগেট পশ্চিম পাড়া এলাকা থেকে ২২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মুন্না গাজী নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত রহমত আলীর ছেলে। একই দিনে রেলগেট পশ্চিম পাড়ার আবুল হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে আধা কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে অভিযানের খবর পেয়ে আবুল হোসেন আগেই পালিয়ে যান।

দুপুরে শার্শা উপজেলার ত্রিমোহনী শ্যামলাগাছি গ্রামে শাহজালালের (৬৫) বাড়িতে অভিযান চালিয়ে ৫২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানের সময় শাহজালাল পালিয়ে গেলেও তার ছেলে সাব্বির হোসেন কে আটক করা হয়। এ ঘটনায় শার্শা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এদিন ঝিকরগাছা উপজেলার সৈয়দপাড়া গ্রামে অভিযান চালিয়ে ১২ পিস ইয়াবাসহ মাসুদ রানা কুতুব মালকে আটক করা হয়। তিনি ওই গ্রামের কাদের মালের ছেলে। এ ঘটনায় ঝিকরগাছা থানায় একটি মামলা হয়েছে।

এছাড়া দুপুরে রেলগেট পশ্চিম পাড়া এলাকায় অপর একটি টিম অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ জাহিদুল ইসলাম সজীব নামে এক যুবককে আটক করে। তিনি ওই এলাকার মৃত আলম হোসেনের ছেলে। পরে বিকেলে তাকে মোবাইল কোর্টে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ উদ্দিন এক রায়ে তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

X