সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

অভয়নগরে মাছের ঘেরসংলগ্ন সড়ক থেকে মাছ চাষির মরদেহ উদ্ধার

কাগজ সংবাদ
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ১০:৩৯ পিএম
মৃত সিরাজুল সরদার । ছবি-গ্রামের কাগজ

যশোরের অভয়নগর উপজেলার লক্ষ্মীপুর ঝিড়ের বিলসংলগ্ন একটি সড়ক থেকে সিরাজুল সরদার (৫০) নামে এক মাছ চাষির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত সিরাজুল সরদার যশোর সদর উপজেলার চাঁচড়া মাহিদিয়া এলাকার বাসিন্দা। তিনি মৃত মুনতাজ সরদারের ছেলে। দীর্ঘদিন ধরে অভয়নগর এলাকায় লিজ নেওয়া মাছের ঘেরে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করছিলেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা আনুমানিক সাতটার দিকে স্থানীয়রা বিলসংলগ্ন সড়কের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে অভয়নগর থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয়রা জানান, সিরাজুল সরদার ওই এলাকায় পরিচিত একজন মাছ চাষি ছিলেন এবং নিয়মিত ঘের তদারকির কাজে সেখানে যাতায়াত করতেন। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুজ্জামান বলেন, 'প্রাথমিকভাবে মরদেহে আঘাতের কোনো স্পষ্ট চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহটি যশোর জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।'

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

X