সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে বিএনপি অফিসে হামলা ও ভাঙচুর মামলায় যুবলীগ নেতা ‘টাক মিলন’সহ ৭ জন কারাগারে

কাগজ সংবাদ
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ০৮:১৬ পিএম
ছবি-গ্রামের কাগজ

ঢাকা থেকে আটক যশোরের আলোচিত যুবলীগ নেতা ও পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাহিদ হোসেন মিলন ওরফে টাক মিলনকে যশোর জেলা বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একই সাথে মিলনের এক সহযোগীসহ মোট সাতজনকে এই মামলায় কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, গত ১৯ ডিসেম্বর রাতে ঢাকার রামপুরা থানাধীন জাকের গলির একটি মেস থেকে সহযোগীসহ টাক মিলনকে আটক করা হয়। তার সহযোগীর নাম মাসুদ আক্তার খান বাবু। তিনি যশোরের বেনাপোল পোর্ট থানাধীন কাগমারি গ্রামের শহীদুল্লাহ খানের ছেলে। এছাড়া এ মামলায় কারাগারে পাঠানো অন্য আসামিরা হলেন, যশোর সদর উপজেলার রহিমপুর গ্রামের মোশাররফ হোসেন, শহরের বেজপাড়া শ্রীধর পুকুরপাড় এলাকার উজ্জ্বল কুমার বিশ্বাস , চৌগাছা পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি নিতাই কুমার সরকার, জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সাংগঠনিক সম্পাদক জিএম আলাউদ্দিন দিনার এবং নওয়াপাড়া ইউনিয়ন যুবলীগের সেক্রেটারি আলমগীর হোসেন টিটু।

উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট বিকেলে একদল সন্ত্রাসী যশোর শহরের লালদীঘির পাড়স্থ বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। একই সময়ে কার্যালয়টিতে অগ্নিসংযোগ করে ব্যাপক ক্ষয়ক্ষতি করে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X