সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে হেযবুত তওহীদের জেলা কমিটির পরিচিতি সভা

কাগজ সংবাদ
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ১০:০১ পিএম
হেযবুত তওহীদের জেলা কমিটির পরিচিতি সভা । ছবি-গ্রামের কাগজ

যশোরে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদের জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে জেলার প্রাচ্য সংঘ আকাদেমি হল রুমে ‘দ্বীন প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যের আহ্বান’ ও জেলা কমিটির পরিচিতি সভা আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হেযবুত তওহীদের খুলনা বিভাগীয় আমির তানভীর আহমেদ। তিনি বলেন, চলমান মানবরচিত ব্যবস্থা মানুষকে শান্তি দিতে ব্যর্থ হয়েছে। ব্রিটিশদের চাপিয়ে দেওয়া রাজনীতি, অর্থনীতি ও বিচার ব্যবস্থা আমাদের ঈমান, শান্তি ও সম্প্রীতি কেড়ে নিয়েছে। এই ব্যবস্থার পরিবর্তন না হলে মানুষ মুক্তি পাবে না। রাষ্ট্রীয় জীবনে আল্লাহর দেয়া বিধান প্রতিষ্ঠার দাবি জানিয়ে তিনি বলেন, একমাত্র আল্লাহর বিধানই পারে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করতে। বিশেষ অতিথির বক্তব্যে খুলনা অঞ্চলের আমির শামসুজ্জামান মিলন বলেন, জোর করে একটি ব্যর্থ ব্যবস্থাকে চাপিয়ে রাখা হয়েছে। মানুষ চলমান সিস্টেমের পক্ষে নাকি আল্লাহর বিধানের পক্ষে, এই প্রশ্নে গণভোটের আয়োজন করতে হবে। তাদের সামনে বিকল্প ব্যবস্থা বেছে নেয়ার সুযোগ দিতে হবে। যশোর জেলা হেযবুত তওহীদের সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় দপ্তর সম্পাদক রাকিব হাসান, বিভাগীয় রাজনৈতিক যোগাযোগ বিষয়ক সম্পাদক ফিরোজ মেহেদী, যশোর জেলা হেযবুত তওহীদের সাধারন সম্পাদক ডা: জাহিদ হাসান জনি, যশোর জেলা নারী বিষয়ক সম্পাদক ফারহানা আক্তার ইলা প্রমুখ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে যশোর জেলা হেযবুত তওহীদের নব গঠিত কমিটি ঘোষণা করেন খুলনা বিভাগীয় আমির তানভীর আহমেদ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

X