সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

কলেজ ডিপার্টমেন্টে কাজের মাঝেই চিরবিদায় শিক্ষক এবাদুলের

কাগজ সংবাদ
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৯:০৪ পিএম
এবাদুল ইসলাম । ছবি-ফেসবুক

যশোরের ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সকলের প্রিয় শিক্ষক এবাদুল ইসলাম আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে কলেজের সমাজবিজ্ঞান বিভাগে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কলেজের উপাধ্যক্ষ মঞ্জুরুল ইসলাম।

উপাধ্যক্ষ মঞ্জুরুল ইসলাম জানান, সোমবার সারাদিনই নিজ বিভাগের কক্ষে কম্পিউটারে কাজ করছিলেন এবাদুল ইসলাম। বিকেল ৫ টার পর কোনো এক সময়ে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। সন্ধ্যায় বিভাগে তালা দিতে গিয়ে একজন পিয়ন তাকে চেয়ারে নিথর অবস্থায় দেখতে পান। ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে তিনি চিৎকার দিলে অন্যান্য কর্মচারীরা ছুটে আসেন এবং দ্রুত যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ নানা জটিল রোগে ভুগছিলেন এবাদুল ইসলাম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর।

তার মৃত্যুতে কলেজের অধ্যক্ষ জেএম ইকবাল হোসেনসহ সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X