সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

নারী ও শিশুর প্রতি সহিংসতারোধে ঝিকরগাছায় গণসমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত

কাগজ সংবাদ
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৭ পিএম
ছবি-গ্রামের কাগজ

‘আমি নারী, সারা পৃথিবী আমার যুদ্ধ ক্ষেত্র। এই যুদ্ধে আমাদের জিততে হবে’ এই শ্লোগানকে সামনে রেখে উলাসী সৃজনী সংঘের আয়োজনে কৃষকের অধিকার ও অন্তর্ভুক্তি নিশ্চিতকরণ এবং নারী ও শিশুর প্রতি সহিংসতারোধে গণসমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ঝিকরগাছা পানিসারা ইউনিয়নে ইউরোপীয় ইউনিয়ন ও ট্রান্সফরম ট্রেডের ব্যবস্থাপনায় এই কর্মসূচির উদ্বোধন করা হয়। শান্তির প্রতিক পায়রা উড়িয়ে ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি খাতুন দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পানিসারা ইউনিয়নের বিভিন্ন স্থান পরিদর্শন শেষে বাংলাদেশ-আমেরিকা সৌহার্দ্য ফুল বিপণন কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উলাসী সৃজনী সংঘ পরিচালিত ঝিকরগাছা উপজেলা নারী সামাজিক এসোসিয়েশনের সভাপতি মারুফা শারমিন শিল্পির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি খাতুন। প্রধান আলোচক ছিলেন উলাসী সৃজনী সংঘের নির্বাহী পরিচালক খন্দকার আজিজুল হক মনি। বিশেষ অতিথির বক্তৃতা করেন ঝিকরগাছা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাছুমা আখতার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেজবাউদ্দিন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নুরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তোফাজ্জেল হোসেন, উপজেলা উপ সহকারি কর্মকর্তা নান্নু রেজা। উলাসী সৃজনী সংঘ পরিচালিত ঝিকরগাছা উপজেলা নারী সামাজিক এসোসিয়েশনের নেত্রী পূর্নিমা রানীর সঞ্চালনায় সমাবেশে অন্যান্যেদের মধ্যে বক্তৃতা করেন উলাসী সৃজনী সংঘের প্রোগ্রাম কো-অডিনেটর জেনিফার জেনি, সম্মিলনী মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক কেএম ইদ্রিস, যশোর ফুল উৎপাদন সমিতির সভাপতি আব্দুর রহিম ও ইমাম তৌয়েবুর রহমান।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X