শুক্রবার
২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
যশোরে জেলা শ্রমিক দলের শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

তারেক রহমান রাজনীতিকে আরও কঠিন ও জনবান্ধব করতে চান : শিমুল বিশ্বাস

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ০৯:০৯ পিএম
আপডেট : ২৮ নভেম্বর ২০২৫, ০৯:২২ পিএম
বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী ও কেন্দ্রীয় শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাড. শামসুর রহমান শিমুল । গ্রামের কাগজ

বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী ও কেন্দ্রীয় শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, তারেক রহমান আগামীর দিনে রাজনীতিকে আরও কঠিন ও জনবান্ধব করতে চান। যে রাজনীতির সূচনা করেছিলেন তার পিতা শহীদ জিয়াউর রহমান এবং মাতা বেগম খালেদা জিয়া। তারেক রহমান বলেছেন, ঢাকা শহরের অট্টালিকায় থেকে রাজনীতি করা যাবে না, জনগণের পাশে যেতে হবে। রাষ্ট্রীয় দুর্নীতি বন্ধ এবং জনগণের আমানত সুরক্ষার দায়িত্ব নেবার মানসিকতা নিয়ে রাজনীতি করতে হবে। শুক্রবার যশোর জেলা শ্রমিক দল আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। যশোর টাউন হল ময়দানে অনুষ্ঠিত এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
শিমুল বিশ্বাস আরও বলেন, বিএনপি দেশের অগ্রতি, সমৃদ্ধি এবং উন্নয়নের রাজনীতি করে। দেশের মাটি ও মানুষের স্বার্থ বোঝে। সে কারণে আগামীর বাংলাদেশকে নিরাপদ ও সমৃদ্ধিশালী করে গড়ে তোলার জন্য বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্মপরিকল্পনা নিয়েছেন।
সমাবেশে গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এবং আসন্ন নির্বাচনে যশোর -৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত।
সমাবেশে শামসুর রহমান শিমুল বিশ্বাস আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজেকে শ্রমিক পরিচয় দিতে গর্ববোধ করতেন। তিনি শ্রমিকদের মর্যাদা এবং তাদের নতুন কর্মসংস্থান সৃষ্টি করেছিলেন। শ্রমিকদের সুবিধার্থে দেশের কলকারখানাগুলোতে তিন শিফটে কাজ চালু করেছিলেন। বিদেশে কর্মরত শ্রমিকদের অর্জিত অর্থ দেশের বৈদেশিক আয়ের প্রধান খাত। সেই বিদেশে শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা রাষ্ট্রের টাকায় বিদেশি বাড়ি বানিয়েছেন। আগামী দিনে সেই সুযোগ আর কেউ পাবে না। তিনি বলেন, দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে শ্রমিকদের অসামান্য ভূমিকা রয়েছে। সর্বশেষ জুলাই বিপ্লবেও শ্রমিক দলের শতাধিক নেতাকর্মী জীবন দিয়েছেন। সভ্যতার কারিগর শ্রমিক শ্রেণির মর্যাদা যে ভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া দিয়েছেন, আগামী দিনেও তারেক রহমান দেবেন। তিনি ঘোষণা দিয়েছেন, আগামী দিনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে দেশে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। সকল বন্ধ কলকারখানা চালু করার ঘোষণা দিয়েছেন। প্রতিটি পরিবাবের মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড করার ঘোষণা দিয়েছেন। যে কার্ডের অর্থ দিয়ে তারা সাংসারিক ব্যয় নির্বাহ করতে পারবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ আসনে ধানের শীষে প্রাথী অনিন্দ্য ইসলাম অমিতকে বিজয়ী করার জন্য শ্রমিকদের প্রতি আহ্বান জানান শামসুর রহমান শিমুল বিশ্বাস।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আবু জাফর। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, কেন্দ্রীয় শ্রমিক দলের সহ সভাপতি ফারাজি মতিয়ার রহমান, খুলনা মহানগর শ্রমিক দলের আহ্বায়ক মজিবুর রহমান, জেলা শ্রমিক দলের সহ সভাপতি আব্দুল ওয়াদুদ, যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সভাপতি মামুনুর রশিদ বাচ্চু, সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি হাফিজুর রহমান, শ্রমিক দল নেতা শহীদ আলী প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহাবুদ্দিন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকমুক্ত সমাজ গঠন ও জনগণের সেবা নিশ্চিতের আহবান এমপি মিলনের

ইরানে হামলা হলে মার্কিন সহায়তাকারীদেরও টার্গেট করার হুঁশিয়ারি তেহরানের

লোহিত সাগরে সৌদি তেল ট্যাঙ্কারে হুথিদের হামলা

মহেশপুরে হ্যানিট্যাপ করে চাঁদা আদায় মূলহোতাসহ গ্রেফতার-২

কেশবপুরে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, ব্যবসায়ীকে জরিমানা; ১৫০ কেজি মাছ ধ্বংস

জোটের সমীকরণে ফের কি সরে দাঁড়াবেন রহমতুল্লাহ?

সুনামগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা, অপরাধ দমনে জিরো টলারেন্সের আহ্বান

মোরেলগঞ্জে খাল খনন প্রকল্প শেষে ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত

নৈগাং বাজারে যৌথ অভিযানে ২৯ পিস ইয়াবাসহ আটক ১, থানায় মামলা

গাজী নজরুল পদ হারালে সাতক্ষীরা-৪ আসনে নির্বাচন করতে চান হিরো আলম

যশোরে ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসায়ীকে  হুমকির প্রতিবাদে মানববন্ধন  

আন্দোলনের মুখে অবরুদ্ধ দিল্লি মেট্রো, চরম ভোগান্তিতে যাত্রীরা

চুয়াডাঙ্গায় বাস উল্টে নারী-শিশুসহ আহত ২৩

বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণে বিদেশি বিনিয়োগকারীদের আহ্বান প্রধানমন্ত্রীর

সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস

কেশবপুরে নারীদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সৌজন্য সাক্ষাৎ

ভারতে জেন-জি আন্দোলন ঠেকাতে শিক্ষার্থীদের ফোন!

মোল্লাপাড়ার জিতু হত্যার ঘটনায় চোর সুমন আটক

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সৌজন্য সাক্ষাৎ

X