মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

ইরাকে নিহত প্রবাসী শ্রাবণের মরদেহ দেশে পৌঁছেছে

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৯ মে ২০২৬, ০৪:২০ পিএম
ইরাকে নিহত প্রবাসী শ্রাবণের মরদেহ দেশে পৌঁছেছে

ইরাকের রাজধানী বাগদাদে মিসাইল হামলায় নিহত প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ শ্রাবণের মরদেহ অবশেষে দেশে ফিরিয়ে আনা হয়েছে। শুক্রবার (২৯ মে) ভোরে সরকারি ব্যবস্থাপনায় তার মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

জানা গেছে, ভোর ৫টা ১৫ মিনিটে টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে শ্রাবণের মরদেহ বিমানবন্দরে এসে পৌঁছালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আনুষ্ঠানিকভাবে মরদেহ গ্রহণ করেন। এ সময় তিনি নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং অকাল মৃত্যুকে অত্যন্ত মর্মান্তিক বলে উল্লেখ করেন।

নিহত মোহাম্মদ শ্রাবণ মুন্সীগঞ্জ সদর উপজেলার বকুলতলা গ্রামের বাসিন্দা এবং মোহাম্মদ নলি মিয়ার সন্তান। জীবিকার সন্ধানে প্রায় ১০ বছর আগে তিনি ইরাকের বাগদাদে পাড়ি জমান। সম্প্রতি সেখানে সংঘটিত এক মিসাইল হামলায় তার মৃত্যু হয়।

বাগদাদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে সরকারি প্রক্রিয়ায় মরদেহ দেশে আনার সব ব্যবস্থা সম্পন্ন করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২৭ মে সকাল ১০টা ২৫ মিনিটে বাগদাদ বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটে মরদেহটি ঢাকার উদ্দেশে রওনা দেয়।

প্রায় ২৯ ঘণ্টার দীর্ঘ ট্রানজিট শেষে শুক্রবার ভোরে মরদেহটি দেশে পৌঁছায়। বিমানবন্দরের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

এ সময় সরকারের পক্ষ থেকে দাফন-কাফনের খরচ বাবদ নিহতের পরিবারের হাতে ৩৫ হাজার টাকার আর্থিক অনুদানের চেক তুলে দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

অবশেষে ঝিকরগাছায় নির্মিত হচ্ছে মডেল মসজিদ

অভয়নগরে পানিবন্দি পরিবারের মাঝে রান্নার চুলা বিতরণ

মণিরামপুরে ঢালী ব্রিকসের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ

মণিরামপুরে বনফুল অ্যান্ড কোংকে ৫০ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহে ১১২ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুদানের চেক ও গাছের চারা বিতরণ

হস্তান্তরের আগেই মোরেলগঞ্জে মাদ্রাসার নতুন ভবনে ফাটল, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

মাগুরায় স্কুলছাত্রী রাজিয়া হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

যশোরে অনলাইন জুয়া কান্ডে নারী আটক

ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের নৌরিন

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর পূর্ণ হচ্ছে কাল, নিহতদের স্মরণ, আহতদের সুস্থতা কামনা

X