সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মরণোত্তর ডক্টরেট পেলেন নিহত দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী লিমন ও বৃষ্টি

কাগজ ডেস্ক
প্রকাশ : ০৯ মে ২০২৬, ১২:৩৩ পিএম
মরণোত্তর ডক্টরেট পেলেন নিহত দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী লিমন ও বৃষ্টি

যুক্তরাষ্ট্রে নির্মম হত্যাকাণ্ডের শিকার দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা।

শুক্রবার (৮ মে) বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তন অনুষ্ঠানে এই হৃদয়বিদারক সম্মাননা প্রদান করা হয়। পুরো আয়োজন জুড়ে ছিল গভীর শোক, শ্রদ্ধা এবং আবেগঘন পরিবেশ।

সমাবর্তন মঞ্চে লিমন ও বৃষ্টির জন্য নির্ধারিত দুটি চেয়ার খালি রাখা হয়। সেই চেয়ারের ওপর তাদের অ্যাকাডেমিক গাউন ও টুপি সাজিয়ে রাখা হলে উপস্থিত সবাই আবেগাপ্লুত হয়ে পড়েন।

অনুষ্ঠানে সহপাঠী, শিক্ষক এবং অতিথিদের অনেকেই কান্নায় ভেঙে পড়েন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতেও দেখা যায়, পুরো অনুষ্ঠানস্থলে নেমে আসে নীরব শোকের পরিবেশ।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, চলতি সপ্তাহে বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত অনুষ্ঠিত ‘স্প্রিং ২০২৬’ সমাবর্তনে প্রায় ৮ হাজার শিক্ষার্থীর সঙ্গে এই দুই বাংলাদেশি শিক্ষার্থীকেও ডিগ্রি দেওয়া হয়েছে। এ বছর ডক্টরাল ডিগ্রিধারী ৩৯৩ জনের তালিকায় অন্তর্ভুক্ত করা হয় লিমন ও বৃষ্টির নাম।

জানা যায়, শুক্রবার সকালে ডক্টরাল ডিগ্রি প্রদানের মূল অনুষ্ঠানের শুরুতে তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে নির্ধারিত রেগালিয়ায় সজ্জিত দুটি খালি চেয়ার মঞ্চের সামনে রাখা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, লিমন ও বৃষ্টির স্মৃতিচারণ করতে গিয়ে অনেক সহপাঠী ও শিক্ষক আবেগাপ্লুত হয়ে পড়েন। তাদের শিক্ষা জীবনের দীর্ঘ পরিশ্রম ও গবেষণার স্বীকৃতি হিসেবে বিশ্ববিদ্যালয় এই মরণোত্তর ডিগ্রি প্রদান করেছে।

জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি গত ১৬ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন। এক সপ্তাহ পর ফ্লোরিডার টাম্পায় হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড সেতুর কাছ থেকে জামিলের দেহাবশেষ উদ্ধার করা হয়। এর দুই দিন পর একই এলাকার একটি ম্যানগ্রোভ বন থেকে উদ্ধার করা হয় বৃষ্টির দেহাবশেষ।

এই হত্যাকাণ্ডের ঘটনায় ২৬ বছর বয়সী হিশাম আবুগারবিয়েহকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে পরিকল্পিত হত্যার দুটি অভিযোগ আনা হয়েছে। বর্তমানে সে কারাগারে রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X