সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

পারিবারিক দ্বন্দ্বে ছোট ভাইয়ের প্রাণ গেল বড় ভাইয়ের হাতে

কাগজ ডেস্ক
প্রকাশ : ০১ মে ২০২৬, ০৬:৪০ পিএম
বড় ভাই হুমায়ুন ফকির

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পশ্চিম সোনারং গ্রামের দুই প্রবাসী ভাইয়ের পারিবারিক দ্বন্দ্বের জেরে ইতালিতে ঘটে গেছে এক মর্মান্তিক হত্যাকাণ্ড। বড় ভাইয়ের হাতে প্রাণ হারিয়েছেন ছোট ভাই নয়ন ফকির, যা এলাকায় গভীর শোকের ছায়া ফেলেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ৮টার দিকে ইতালির লেইজ শহরে এই ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, বড় ভাই হুমায়ুন ফকির ধারালো অস্ত্র দিয়ে ছোট ভাই নয়ন ফকিরকে আঘাত করে হত্যা করেন। নিহত ও অভিযুক্ত উভয়েই পশ্চিম সোনারং গ্রামের দেলু ফকিরের ছেলে।

ঘটনার পর হুমায়ুন ফকির ভিডিও কলের মাধ্যমে পরিবারের সদস্যদের কাছে নয়ন ফকিরের মরদেহ দেখান এবং হত্যার বিষয়টি স্বীকার করেন বলে জানা গেছে। পরে ইতালির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেপ্তার করেছে।

নিহতের এক বন্ধু নাম প্রকাশ না করার শর্তে জানান, হুমায়ুন ফকির প্রায় ১২ বছর ধরে ইতালিতে বসবাস করছিলেন। তিনি প্রথমে লিবিয়া যান এবং পরে সেখান থেকে ইতালিতে পাড়ি জমান। ২০২৩ সালে তার সহায়তায় ছোট ভাই নয়ন ফকিরও ইতালিতে যান।

পারিবারিক সূত্রে আরও জানা যায়, হুমায়ুন ফকিরের দুইটি বিয়ে ছিল এবং ঘটনার দিন তার প্রথম স্ত্রীকে তালাক দেওয়ার কথা ছিল। এ বিষয়টি নিয়ে ছোট ভাই নয়ন ফকির তাকে বিরত থাকতে বলায় দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল, যা শেষ পর্যন্ত এই মর্মান্তিক ঘটনার দিকে গড়ায়।

টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ডাবলু বলেন, পারিবারিক দ্বন্দ্বের জেরে ইতালিতে এক ভাইয়ের হাতে আরেক ভাই খুন হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। বিষয়টি আমাদের অবগত করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X