সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী জামিলের মরদেহ উদ্ধার, নাহিদা এখনো নিখোঁজ

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ১০:০৩ এএম
যুক্তরাষ্ট্রে নিখোঁজ শিক্ষার্থী জামিলের মরদেহ উদ্ধার, নাহিদা এখনো নিখোঁজ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত জামিল আহমেদ লিমন (২৭) ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা-তে ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন।

একই ঘটনায় নিখোঁজ হওয়া অপর শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টি-এর এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি, যা নিয়ে উদ্বেগ বাড়ছে।

এই ঘটনায় হিশাম আবুঘরবেহ (২৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি জামিলের রুমমেট ছিলেন বলে জানা গেছে।

তাকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে জামিলের মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়।

নিখোঁজ অপর শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টি একই বিশ্ববিদ্যালয়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি করছিলেন। বিশ্ববিদ্যালয় পুলিশের তথ্য অনুযায়ী, গত ১৬ এপ্রিল সকালে জামিলকে শেষবার দেখা যায় তার আবাসনের কাছে এবং বৃষ্টিকে দেখা যায় ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ভবনে।

পরদিন ১৭ এপ্রিল তাদের সঙ্গে যোগাযোগ না করতে পেরে এক পারিবারিক বন্ধু বিষয়টি কর্তৃপক্ষকে জানান। এরপর দুটি নিখোঁজ ডায়েরি করা হলে তদন্ত শুরু করে পুলিশ।

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা এক ফেসবুক পোস্টে জামিলের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এ তথ্য পাওয়া গেছে এবং নাহিদার সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং গ্রেপ্তারকৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিখোঁজ নাহিদা এস বৃষ্টিকে খুঁজে বের করতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X