মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

মিজানুর রহমান আজহারির অস্ট্রেলিয়া ভিসা বাতিল

কাগজ ডেস্ক
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ০৩:৩৭ পিএম
মিজানুর রহমান আজহারি

বাংলাদেশের জনপ্রিয় ধর্মীয় বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারি-র ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া সরকার। অ্যাডলফ হিটলারের প্রশংসা এবং ইহুদিবিদ্বেষমূলক বক্তব্য ছড়ানোর অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে জানানো হয়েছে।

বুধবার (১ এপ্রিল) ডেইলি মেইল-এর প্রতিবেদনে বলা হয়, অনলাইনে আজহারির প্রায় ১০ মিলিয়ন অনুসারী রয়েছে এবং তিনি এশিয়া, মধ্যপ্রাচ্য ও পশ্চিমা প্রবাসী সম্প্রদায়ের মধ্যে বক্তৃতা দিয়ে থাকেন।

অস্ট্রেলিয়া সফরের অংশ হিসেবে “লেগাসি অফ ফেইথ” শিরোনামে একাধিক বক্তৃতায় অংশ নেওয়ার কথা ছিল আজহারির। ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি এবং ক্যানবেরায় তার কর্মসূচি নির্ধারিত ছিল।

ডেইলি মেইল বলছে, সফর চলাকালীন সময়েই মঙ্গলবার তার ভিসা বাতিল করা হয় এবং তাকে দেশটি ত্যাগ করতে বলা হয়। বর্তমানে তিনি প্রত্যাবর্তনের অপেক্ষায় আছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আজহারিকে আগে থেকেই যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। বাংলাদেশেও উগ্র বক্তব্যের অভিযোগে জনসম্মুখে বক্তব্য দেওয়ায় সীমাবদ্ধতা আরোপ করা হয়েছিল।

অস্ট্রেলিয়ার লিবারেল সিনেটর জোনাথন ডুনিয়াম বুধবার বলেন, আজহারির আগমন সম্পর্কে তাকে এবং অন্যান্য সংসদ সদস্যকে বিভিন্ন গোষ্ঠী আগে থেকেই সতর্ক করেছিল।

সিনেটে তিনি বলেন, আমি জানি, মন্ত্রী নিজেসহ বেশ কয়েকজন সংসদ সদস্য বাংলাদেশে অবস্থিত অস্ট্রেলিয়ান ফেডারেশন ফর এথনিক অ্যান্ড রিলিজিয়াস মাইনরিটিজ-সহ বিভিন্ন গোষ্ঠীর কাছ থেকে তথ্য পেয়েছেন।

ডেইলি মেইলের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ২০২৩ সালে আজহারি ইহুদি-বিদ্বেষী বিভিন্ন ষড়যন্ত্র তত্ত্বের প্রচার করেন, হলোকাস্টের প্রশংসা করেন, ইহুদিদের অমানবিক হিসেবে তুলে ধরেন।

রিপোর্টে বলা হয়েছে, আজহারি হিটলারকে ইহুদিদের জন্য ‘ঐশ্বরিক শাস্তি’ হিসেবে বর্ণনা করেন। তিনি ঘোষণা করেছেন যে ‘ইহুদিরা বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী’ এবং তাদেরকে ‘বিষাক্ত কলঙ্ক’ বলে অভিহিত করেন তিনি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

অবশেষে ঝিকরগাছায় নির্মিত হচ্ছে মডেল মসজিদ

অভয়নগরে পানিবন্দি পরিবারের মাঝে রান্নার চুলা বিতরণ

মণিরামপুরে ঢালী ব্রিকসের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ

মণিরামপুরে বনফুল অ্যান্ড কোংকে ৫০ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহে ১১২ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুদানের চেক ও গাছের চারা বিতরণ

হস্তান্তরের আগেই মোরেলগঞ্জে মাদ্রাসার নতুন ভবনে ফাটল, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

মাগুরায় স্কুলছাত্রী রাজিয়া হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

যশোরে অনলাইন জুয়া কান্ডে নারী আটক

ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের নৌরিন

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর পূর্ণ হচ্ছে কাল, নিহতদের স্মরণ, আহতদের সুস্থতা কামনা

X