সোমবার
২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
জামায়াত আমির

জামায়াত ফেরেশতাদের সংগঠন নয়, ভুল হলে সংশোধন করা হবে

ঢাকা অফিস
প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ০৬:২০ পিএম
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী কোনো ফেরেশতাদের সংগঠন নয়। দলের নেতাকর্মীরাও মানুষ, তাই তাদের ভুল, অন্যায় বা অপরাধ হতে পারে। তবে কোনো ধরনের অন্যায়কে দল কখনোই প্রশ্রয় দেয় না।

শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর কাকরাইলে আয়োজিত জামায়াতে ইসলামীর রুকন সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘অন্যায় আর জামায়াতে ইসলামী একসঙ্গে চলতে পারে না—এ কথা আমরা আগেই পরিষ্কার করেছি। তবে এর অর্থ এই নয় যে, আমাদের দ্বারা কোনো ভুল বা অন্যায় হতে পারে না। আমাদেরও ভুল, দোষ, অন্যায় ও অপরাধ হতে পারে।’

দেশ ও জাতির স্বার্থে দলের ভুল-ত্রুটি তুলে ধরার জন্য সবার প্রতি আহ্বান জানান জামায়াত আমির। তিনি বলেন, কোনো অন্যায় প্রমাণিত হলে তা থেকে শিক্ষা নিয়ে নিজেদের সংশোধন করার প্রতিশ্রুতি রয়েছে দলের।

দলের নেতাকর্মীদের সতর্ক করে জামায়াত আমির বলেন, যাদের ওপর জনগণের আস্থা রয়েছে, তাদের আরও দায়িত্বশীল হতে হবে। নৈতিকতার প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও তিনি জানান।

তিনি বলেন, ছোটখাটো বা সংশোধনযোগ্য ভুলের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে সংশোধনের সুযোগ দেওয়া হতে পারে। তবে গুরুতর অনিয়ম বা অপরাধের ক্ষেত্রে কঠোর সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া ছাড়া বিকল্প থাকবে না। এ সতর্কবার্তা দলের সর্বস্তরের নেতাকর্মীর জন্য প্রযোজ্য বলেও উল্লেখ করেন তিনি।

রাজনৈতিক প্রসঙ্গে ডা. শফিকুর রহমান দাবি করেন, গণভোটের মাধ্যমে জনগণ পুরোনো রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে মত দিয়েছে। তাই জনগণের সেই রায়কে সম্মান জানাতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় তিনি অভিযোগ করেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং সংশ্লিষ্ট দায়িত্ব পালনে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেয়নি। পাশাপাশি জুলাই জাদুঘর এখনো চালু না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন।

সংবিধান প্রসঙ্গ টেনে তিনি বলেন, যদি সংবিধানের দোহাই দিয়ে গণভোটকে অবৈধ বলা হয়, তাহলে একই যুক্তিতে জুলাইয়ের গণ-অভ্যুত্থান এবং বর্তমান সরকারের বৈধতা নিয়েও প্রশ্ন উঠতে পারে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁচড়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর ও  মালামাল চুরির অভিযোগ

জাপানে উচ্চতর গবেষণা ও ফান্ডিংয়ের সুযোগ নিয়ে যবিপ্রবিতে বিশেষ সেমিনার

দুই শতাধিক গ্রামে জলাবদ্ধতা, দুর্ভোগে হাজার হাজার মানুষ / ভবদহের জলাবদ্ধতা নিরসনে চার দফা দাবিতে স্মারকলিপি, ডিসি অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি

সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ

কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

অপরাধমুক্ত সমাজ গঠনে প্রেস ও ছাপাখানা মালিকদের সহযোগিতার আহ্বান

মণিরামপুর কাঁচা বাজার আড়ৎদার মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক সাইফুল

মোরেলগঞ্জ হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ নিয়ে তদন্তের নির্দেশ, পরিদর্শনে খুলনা বিভাগীয় পরিচালক

গাইবান্ধায় ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন, নতুন জেলা কমিটি ঘোষণা

গাইবান্ধায় বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ৩৬ অসচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

সুনামগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

উকিলপাড়া ব্যবসায়ী সমিতির অভিষেক অনুষ্ঠিত

ভবদহের জলাবদ্ধতায় মণিরামপুরের ৩০ গ্রামের দুর্ভোগ, ভোগান্তিতে অর্ধলাখ মানুষ

যশোরে যুবদলের সমাবেশ সফল করতে অভয়নগরে প্রস্তুতি সভা

ঝিনাইদহে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

কেশবপুরে বাসচাপায় নিহত সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডারকে গার্ড অব অনার প্রদান

রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ ফাইনালের পর প্রথমবার জনসমক্ষে মেসি

রাজশাহীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

X