বুধবার
২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
জামায়াত আমির

শুধু সরকারের ওপর নির্ভর নয়, সবাইকে দায়িত্বশীল হতে হবে

কাগজ ডেস্ক
প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ০২:২৫ পিএম
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

নাগরিক সমস্যা সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর না করে প্রতিটি নাগরিককে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (১ জুলাই) রাজধানীর শেওড়া পাড়ায় ডেঙ্গু প্রতিরোধ, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং নাগরিক সমস্যা সমাধান বিষয়ক এক অভিযানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।

ডা. শফিকুর রহমান বলেন, পানি, গ্যাস ও জলাবদ্ধতার মতো অনেক নাগরিক সমস্যার পেছনে শুধু প্রশাসনিক সীমাবদ্ধতা নয়, সাধারণ মানুষের অসচেতনতাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি উল্লেখ করেন, অনেকেই নিজেদের বর্জ্য ড্রেনে ফেলে দেওয়ায় ড্রেনেজ ব্যবস্থা বাধাগ্রস্ত হয় এবং জলাবদ্ধতা সৃষ্টি হয়।

তিনি বলেন, সরকার প্রতিদিন ড্রেন পরিষ্কার করবে না। সরকার পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যবস্থা করবে, কিন্তু সেটি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব নাগরিকদেরও নিতে হবে।

জামায়াত আমির সবাইকে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার আহ্বান জানিয়ে বলেন, ড্রেনে ময়লা-আবর্জনা ফেললে শুধু জলাবদ্ধতাই নয়, ডেঙ্গুসহ বিভিন্ন রোগের ঝুঁকিও বৃদ্ধি পায়। তাই পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে নাগরিকদের সচেতনতা অত্যন্ত জরুরি।

তিনি আরও বলেন, বিদ্যুৎ সংকট নিরসনে সরকার আন্তরিকভাবে কাজ করছে। তবে এসব সমস্যা দ্রুত সমাধানে সরকার, বিরোধী দল এবং সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের বিষয়েও বক্তব্য দেন ডা. শফিকুর রহমান। তিনি জনগণকে পুলিশের সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানান এবং পরিবার থেকেই সন্তানদের চলাফেরা, বন্ধু নির্বাচন ও সামাজিক কর্মকাণ্ড সম্পর্কে অভিভাবকদের আরও সচেতন থাকার পরামর্শ দেন।

তিনি বলেন, একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তুলতে সরকার ও নাগরিক—উভয় পক্ষের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত এমপির থেকে কত বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী?

বিশ্বকাপের সেরা একাদশে মনোনয়ন পেলেন ভোজিনহা

যশোরসহ দেশের ১৭ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

আজ স্বর্ণের ভরি কত?

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতায় বড় পরিবর্তনের উদ্যোগ ইসির

নড়াইলে হত্যা মামলার প্রধান আসামি রাজিব র‌্যাবের হাতে আটক

গাজী নজরুল ইসলামের দ্বিতীয় বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি

টিভিতে আজকের খেলার সূচি

৭ বছরেও চালু হয়নি মাগুরার ট্রাক টার্মিনাল

শত্রুর অনিষ্ট থেকে বাঁচতে ৩টি দোয়া ও আমল

সিসি ক্যামেরা সুমাচার

বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণে ছয় মিনিট অন্ধকারে ডুববে যে দেশ!

আবারও অশান্ত মধ্যপ্রাচ্য

কাজে মন দিন মিথুন, সতর্ক থাকুন মেষ

২ জুলাই : ইতিহাসে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা

আইফোন চার্জ দেওয়ার সময় যে ৪ ভুলে ব্যাটারি দ্রুত নষ্ট হতে পারে

বেইজিং ছাড়ছেন চীনের তরুণরা

জর্ডানে মার্কিন সেনাঘাঁটিতে হামলা, বহু সেনা নিহতের দাবি ইরানের

জয়া আহসানের বদঅভ্যাস কী জানেন?

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের নতুন মোড়

X