মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
পদত্যাগকারী ২৫ নেতার বিদায়

যশোর জেলা জাতীয় পার্টির ৩১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন

নূর ইমাম বাবুল
প্রকাশ : ২৪ জুন ২০২৬, ১১:০৫ এএম
মকবুল হোসেন ও খবির গাজী

যশোর জেলা জাতীয় পার্টির শীর্ষ পদসহ বিভিন্ন পর্যায়ের পদত্যাগকারী ২৫ নেতাকে বিদায় দিয়েছে কেন্দ্রীয় কমিটি। তাদের পদত্যাগপত্র গ্রহণ করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ৩১ সদস্যবিশিষ্ট এই নতুন আহ্বায়ক কমিটিতে মকবুল হোসেনকে আহ্বায়ক এবং খবির গাজীকে সদস্য সচিব করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় দফতর সম্পাদক মাহমুদ আলম। এর আগে গত ১৯ জুন (শুক্রবার) রাতে প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলটির ২৫ শীর্ষ নেতা একযোগে পদত্যাগের ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে নেতারা অভিযোগ করেন, “জাতীয় পার্টির ভেতরে বর্তমানে কোনো সাংগঠনিক শৃঙ্খলা নেই। ঊর্ধ্বতন নেতৃবৃন্দের অসাংগঠনিক ও স্বেচ্ছাচারী কার্যকলাপের কারণে এই দলটি দেশ ও জনগণের জন্য বর্তমান কিংবা ভবিষ্যতে কোনো কল্যাণ বয়ে আনতে পারবে না।” পদত্যাগকারী শীর্ষ নেতাদের মধ্যে ছিলেন, সদ্য বিলুপ্ত জেলা কমিটির আহ্বায়ক আজিজুর রহমান আজিজ, সদস্য সচিব মুফতি ফিরোজ শাহ, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম চঞ্চল, এম এ হালিম, জি এম হাসান, জেলা সদস্য হাবিবুর রহমান হাবিব ও রুহুল আমিন লাভলু। এছাড়া উপজেলা পর্যায়ের নেতাদের মধ্যে রয়েছেন- সদর উপজেলা সভাপতি শফিউর রহমান, সাধারণ সম্পাদক ইমন হোসেন লালটু, শার্শা উপজেলা সভাপতি আখতারুজ্জামান আক্তার ও সাধারণ সম্পাদক আমিনুর রহমানসহ আরও অনেকে। এদিকে জেলা নেতাদের এই গণপদত্যাগ ও নতুন কমিটির বিষয়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় দফতর সম্পাদক মাহমুদ আলম জানান, জাতীয় পার্টি একটি সুসংগঠিত দল এবং এখানে কঠোর সাংগঠনিক শৃঙ্খলা রয়েছে। যারা দলের শৃঙ্খলা মেনে চলবেন, দল তাদের মূল্যায়ন করবে। তিনি বলেন, “যশোর জেলার ২৫ জন নেতার পদত্যাগ করাটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত বিষয়। যেহেতু একটি অংশ দল থেকে পদত্যাগ করেছে, তাই দল তো আর কারও জন্য বসে থাকবে না। সেই ধারাবাহিকতায় নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।” কেন্দ্রীয় দফতর থেকে জানানো হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর সুপারিশে মকবুল হোসেনকে আহ্বায়ক ও খবির গাজীকে সদস্য সচিব করে নতুন ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করেছেন। ৩১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটিতে ৫ জন যুগ্ম আহ্বায়ক এবং ২৪ জন সদস্য স্থান পেয়েছেন। এরা হলেন, আহ্বায়ক মকবুল হোসেন, সদস্য সচিব খবির গাজী, যুগ্ম আহ্বায়ক মিনহাজুল আরেফিন, রেজাউল ইসলাম, আব্দুর রহমান বাদল, আব্দুল লতিফ রানা এবং শেখ ফরিদ।

কমিটির সদস্যবৃন্দ হলেন, এডভোকেট মাহবুব আলম বাচ্চু, সুশান্ত কুমার মন্ডল, খন্দকার গোলাম কিবরিয়া, এডভোকেট জি এম মুছা, এডভোকেট আশরাফুল ইসলাম, ডাক্তার নাজিম উদ্দিন, এডভোকেট মিজানুর রহমান মিন্টু, নজরুল ইসলাম, আব্দুল মান্নান, আব্দুর রশিদ মৃধা, প্রণব কুমার রায়, ইমামমুল ইসলাম, রুহুল আমিন, শফিকুল ইসলাম শফি, সৈয়দ ফরিদ, হারুন অর রশিদ, আক্তারুজ্জামান, আব্বাস উদ্দিন, হাসিবুল হাসান শিমুল, জাকির হোসেন বাবু, বিএম রশিদ, একরামুল হক জুয়েল, শামীম হোসেন এবং প্রহ্লাদ সাহা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

টিভিতে আজকের খেলার সূচি

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

অবশেষে ঝিকরগাছায় নির্মিত হচ্ছে মডেল মসজিদ

অভয়নগরে পানিবন্দি পরিবারের মাঝে রান্নার চুলা বিতরণ

X