মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

দেশ-জাতির স্বার্থে নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি: ডা. শফিকুর

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৫ জুন ২০২৬, ১২:১৪ পিএম
ছবি-সংগৃহীত

সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে তারা ১২ ফেব্রুয়ারির নির্বাচনের ফলাফল মেনে নিয়েছেন। তার দাবি, ফলাফল মেনে না নিলে দেশে গৃহযুদ্ধের আশঙ্কা তৈরি হতে পারত।

রোববার (১৪ জুন) রাতে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, সাড়ে ১৭ বছর পর জাতি একটি অর্থবহ নির্বাচন প্রত্যাশা করেছিল। তবে নির্বাচন ভালো হলেও ফলাফল ভালো হয়নি বলে তার ব্যক্তিগত মতামত। তিনি অভিযোগ করেন, নির্বাচনের ফলাফলে নানা ধরনের কারসাজি হয়েছে, যা অনেকেই স্বীকার করছেন।

সংসদে বিরোধী দলের ভূমিকা প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, তারা চরমপন্থা বা গরমপন্থা নয়, মধ্যপন্থা অবলম্বন করবেন। সংসদকে কার্যকর ও মর্যাদাপূর্ণ রাখতে তারা দায়িত্বশীল ভূমিকা পালন করতে চান।

সরকার জনগণের সঙ্গে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি দাবি করে তিনি বলেন, জনগণের রায়ের যথাযথ প্রতিফলন না ঘটলে টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। এ বিষয়ে সংসদে সমাধান না হলে রাজপথে আন্দোলন চলবে বলেও জানান তিনি।

প্রস্তাবিত বাজেট নিয়ে তিনি বলেন, দুর্নীতি দমন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার বিষয়ে বাজেটে স্পষ্ট দিকনির্দেশনা নেই। একই সঙ্গে করদাতার সংখ্যা বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

গাইবান্ধায় রামমন্দির নির্মাণকাজ স্থগিতের প্রসঙ্গে তিনি বলেন, যে কোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড, তা যে পক্ষ থেকেই হোক না কেন, গ্রহণযোগ্য নয়। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান তিনি।

সাবেক আইজিপি বেনজীর আহমেদ-এর দুবাইয়ে আটক হওয়ার প্রসঙ্গে তিনি বলেন, এটি বাংলাদেশের পুলিশের নয়, বরং ইন্টারপোলের সাফল্য। তবে তাকে দেশে ফিরিয়ে আনা হবে কি না, তা সরকারের সদিচ্ছার ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেন তিনি।

সীমান্ত পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে জামায়াত আমীর বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ শেষে বেলজিয়ামের কোচের পদ ছাড়লেন রুডি গার্সিয়া

নিট কেলেঙ্কারিতে জড়িতদের কঠিন শাস্তির নির্দেশ মোদির

মহেশপুর সারের ডিলার ও সুধীজন সাথে মত বিনিময় সভা

কুয়েতে মার্কিন তিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

আরও পাঁচদিন বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণের আভাস

‘হুমকি দিয়ে ইরানের অবস্থান পরিবর্তন করা সম্ভব নয়’

জামায়াত এমপির ভাইরাল ভিডিও / আগে বললেন ‘দ্বিতীয় স্ত্রী’, এখন বলছেন ‘জিম্মি’ হয়েছিলেন

এইচএসসি পরীক্ষার সূচি পরিবর্তনের ভুয়া বিজ্ঞপ্তি

পাটগ্রাম সীমান্তে জিরো লাইনে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

খুলনা ও সাতক্ষীরার দুই পদযাত্রা স্থগিত করল এনসিপি

আবারও বাড়ল সোনার দাম

ইতালির কোচ হতে রাজি নন গার্দিওলা

মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

মার্কিন হামলার জবাবে উপসাগরে পাল্টা হামলা ইরানের

ওদেসা বন্দরে রুশ হামলায় ৪ ভারতীয়সহ নিহত ১০

ইরানকে মার্কিন সেনা হত্যার ‘বহুগুণ মূল্য’ দিতে হবে: ট্রাম্প

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ, বন্ধ ট্রেন চলাচল

‘আর্জেন্টিনার মানুষের হৃদয়ে মেসির অবস্থান চিরকাল অমলিন থাকবে’

X