মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

‘আমি এখনো হাসনাত আব্দুল্লাহর কাছে ৮০০ টাকা পাব’

কাগজ ডেস্ক
প্রকাশ : ১০ জুন ২০২৬, ১২:৪০ পিএম
এক ব্যক্তি হাসনাত আব্দুল্লাহর কাছে টাকা পাওয়ার দাবি করেছেন।  ছবি: ভিডিও থেকে নেয়া

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে এক ব্যক্তি দাবি করেছেন, তিনি এখনো আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব হাসনাত আব্দুল্লাহর কাছে ৮০০ টাকা পান। ভিডিওটি প্রকাশের পর বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

ভাইরাল ভিডিওতে ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, তিনি একসময় বিশ্ববিদ্যালয় এলাকায় গাড়ি নিয়ে বসতেন এবং হাসনাত আব্দুল্লাহ নিয়মিত তার কাছ থেকে চা খেতেন। তার ভাষ্য অনুযায়ী, আমি এখনো হাসনাত আব্দুল্লাহর কাছে ৮০০ টাকা পাব। ভার্সিটিতে গাড়ি নিয়ে বসতাম আমি। এসেই বলতো, ভাই চা খাওয়ান, মামা চা খাওয়ান, খাওয়াইতাম।

একই ভিডিওতে ওই ব্যক্তি হাসনাত আব্দুল্লাহকে কেন্দ্র করে আরও কিছু অভিযোগ উত্থাপন করেন। তিনি দাবি করেন, ৫ আগস্টের রাজনৈতিক ঘটনাপ্রবাহের সময় বিভিন্ন অনিয়ম ঘটেছে এবং এ বিষয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন।

ভিডিওতে তাকে বলতে দেখা যায়, দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও রাজনৈতিক অঙ্গনের কিছু কর্মকাণ্ড নিয়ে তার আপত্তি রয়েছে। তবে ভিডিওতে উত্থাপিত এসব অভিযোগের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি।

ভাইরাল ভিডিওতে উত্থাপিত দাবিগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে হাসনাত আব্দুল্লাহর পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওদেসা বন্দরে রুশ হামলায় ৪ ভারতীয়সহ নিহত ১০

ইরানকে মার্কিন সেনা হত্যার ‘বহুগুণ মূল্য’ দিতে হবে: ট্রাম্প

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ, বন্ধ ট্রেন চলাচল

‘আর্জেন্টিনার মানুষের হৃদয়ে মেসির অবস্থান চিরকাল অমলিন থাকবে’

ভারতে মোদি সরকারের নতুন চ্যালেঞ্জ, ‘তেলাপোকারা’ চলে এসেছে সংসদ পর্যন্ত

যশোরসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুত ১৯৮৩ সালের পর সর্বনিম্নে

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

টিভিতে আজকের খেলার সূচি

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

X