মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

জেলায় জেলায় ভুয়া কমিটি, সতর্ক করল বিএনপির মিডিয়া সেল

কাগজ ডেস্ক
প্রকাশ : ০৮ জুন ২০২৬, ০১:৩০ পিএম
জেলায় জেলায় ভুয়া কমিটি, সতর্ক করল বিএনপির মিডিয়া সেল

দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর প্রচারের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মিডিয়া সেল।

সোমবার (৮ জুন) সকালে বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কিছু জেলায় বিএনপি মিডিয়া সেলের নামে অবৈধভাবে কমিটি ঘোষণা ও প্রচারের বিষয়টি তাদের নজরে এসেছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি মিডিয়া সেলের নাম ব্যবহার করে একাধিক ভুয়া পেজ, গ্রুপ এবং অনলাইন কমিউনিটি সক্রিয় রয়েছে বলে উল্লেখ করা হয়।

সংগঠনটি স্পষ্টভাবে জানায়, কেন্দ্রীয় কমিটির বাইরে সারা দেশে জেলা বা মহানগর পর্যায়ে বিএনপি মিডিয়া সেলের কোনো অনুমোদিত কমিটি নেই। যারা নিজেদেরকে মিডিয়া সেলের অনুমোদিত কমিটির সদস্য বা প্রতিনিধি হিসেবে পরিচয় দিচ্ছেন, তাদের সঙ্গে কেন্দ্রীয় মিডিয়া সেলের কোনো ধরনের সম্পৃক্ততা নেই।

বিজ্ঞপ্তিতে আরও সতর্ক করা হয় যে, অননুমোদিতভাবে কমিটি ঘোষণা বা ভুয়া পরিচয় ব্যবহারকারীদের বিরুদ্ধে দলের শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হবে এবং সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে।

এছাড়া সাধারণ নেতাকর্মী, সমর্থক এবং সাংবাদিকদের উদ্দেশে অনুরোধ জানানো হয়—ভুয়া তথ্য, বিভ্রান্তিকর তালিকা এবং অননুমোদিত সোশ্যাল মিডিয়া পেজ বা গ্রুপ থেকে সতর্ক থাকার জন্য।

বিএনপি মিডিয়া সেল জানিয়েছে, যাচাই না করে কোনো তথ্য শেয়ার করা থেকে বিরত থাকাই হবে সঠিক রাজনৈতিক শৃঙ্খলা ও তথ্য নিরাপত্তার অংশ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা ও সাতক্ষীরার দুই পদযাত্রা স্থগিত করল এনসিপি

আবারও বাড়ল সোনার দাম

ইতালির কোচ হতে রাজি নন গার্দিওলা

মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

মার্কিন হামলার জবাবে উপসাগরে পাল্টা হামলা ইরানের

ওদেসা বন্দরে রুশ হামলায় ৪ ভারতীয়সহ নিহত ১০

ইরানকে মার্কিন সেনা হত্যার ‘বহুগুণ মূল্য’ দিতে হবে: ট্রাম্প

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ, বন্ধ ট্রেন চলাচল

‘আর্জেন্টিনার মানুষের হৃদয়ে মেসির অবস্থান চিরকাল অমলিন থাকবে’

ভারতে মোদি সরকারের নতুন চ্যালেঞ্জ, ‘তেলাপোকারা’ চলে এসেছে সংসদ পর্যন্ত

যশোরসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুত ১৯৮৩ সালের পর সর্বনিম্নে

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

X