সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
হাসনাত আব্দুল্লাহ

সরকার পুলিশ ও বিচার বিভাগকে দলীয়ভাবে ব্যবহার করছে

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : ২৬ মে ২০২৬, ০৯:৫৮ এএম
সরকার পুলিশ ও বিচার বিভাগকে দলীয়ভাবে ব্যবহার করছে, অভিযোগ হাসনাত আব্দুল্লাহর

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি অভিযোগ করেন, বর্তমান বিএনপি সরকার পুলিশ ও বিচার বিভাগকে দলীয় স্বার্থে ব্যবহার করার চেষ্টা করছে।

সোমবার সন্ধ্যায় ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে স্থানীয় এনসিপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগের শাসনামলের মতো বর্তমান সরকারও পুলিশ প্রশাসনকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে চাইছে। তার ভাষায়, “পুলিশকে জনগণের বাহিনীর পরিবর্তে দলীয় লাঠিয়াল বাহিনীতে পরিণত করার চেষ্টা চলছে।”

তিনি আরও অভিযোগ করেন, জেলা আদালতগুলোতে কী রায় হবে এবং কে জামিন পাবে—এসব বিষয় কেন্দ্র থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। এতে বিচার বিভাগের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর সাধারণ মানুষ আশা করেছিল পুলিশ প্রশাসন নিরপেক্ষভাবে জনগণের সেবা করবে। কিন্তু বাস্তবে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দলীয় সমর্থকের ভূমিকায় দেখা যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, “আওয়ামী লীগ বিচার বিভাগ, আদালত ও পুলিশকে দলীয় এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার বানিয়েছিল। বর্তমান সরকার একই পথে হাঁটলে জনগণ তা মেনে নেবে না।”

গত ২২ মে ঝিনাইদহে এনসিপির এক কেন্দ্রীয় নেতার ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনাকে কেন্দ্র করে এনসিপি ও ছাত্রদলের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে উভয় পক্ষই পাল্টাপাল্টি মামলা দায়ের করে।

ছাত্রদলের দায়ের করা মামলায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজা-সহ কয়েকজনকে আটক করে পুলিশ। এ ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মামলার পরিপ্রেক্ষিতে রোববার গ্রেপ্তার হন তারেক রেজা। পরে সোমবার সকালে ঝিনাইদহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করেন।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। অনুষ্ঠান শেষে দলটির নেতাকর্মীরা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

X