সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

জামায়াতে ইসলামী অমানুষের দল : রাশেদ খাঁন

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৭ মে ২০২৬, ১০:১৬ এএম
রাশেদ খাঁন

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিয়ে কঠোর মন্তব্য করেছেন। শনিবার (১৬ মে) বিকেলে নিজের ফেসবুক পোস্টে তিনি দলটিকে “অমানুষের দল” বলে আখ্যা দেন।

ফেসবুক পোস্টে রাশেদ খাঁন দাবি করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জামায়াতে ইসলামীকে রাজনৈতিকভাবে সুযোগ করে দিয়েছিলেন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তাদের মূলধারার রাজনীতিতে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। তবে তার ভাষ্য অনুযায়ী, দলটি সেই সুযোগের যথাযথ ব্যবহার করতে পারেনি।

তিনি অভিযোগ করেন, জামায়াতের আমির সম্প্রতি বিএনপিকে “চাঁদাবাজ দল” হিসেবে উল্লেখ করেছেন। এ প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, একটি রাজনৈতিক দলের সবাইকে চাঁদাবাজ বলা বাস্তবসম্মত নয়। ধর্মীয় পরিচয়ের আড়ালে মিথ্যাচারের অভিযোগ তুলে তিনি জামায়াতের কঠোর সমালোচনা করেন।

পোস্টে আরও বলা হয়, দুর্নীতি ও চাঁদাবাজি দেশের একটি সার্বজনীন সমস্যা এবং এটি শুধু রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ নয়। তিনি উল্লেখ করেন, বিভিন্ন ছাত্র আন্দোলনের নেতাদের বিরুদ্ধেও অতীতে চাঁদাবাজির অভিযোগ উঠেছে এবং কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে।

অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসের কার্যক্রম নিয়েও প্রশ্ন তোলেন রাশেদ খাঁন। তিনি দাবি করেন, ওই সময় সরকারঘনিষ্ঠ বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে লুটপাটের অভিযোগ ছিল। একই সঙ্গে তিনি প্রশ্ন রাখেন, জামায়াতে ইসলামী যদি নিজেদের স্বচ্ছ দাবি করে, তাহলে তারা কেন ওই সময়ের বিচার বিভাগীয় তদন্ত চায় না।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X