রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
নাসীরুদ্দীন পাটওয়ারী

ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি নয়

রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৬ মে ২০২৬, ১০:২০ পিএম

রাজশাহীতে অনুষ্ঠিত এক রাজনৈতিক সমাবেশে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর শীর্ষ নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী কঠোর ভাষায় বলেছেন, ভারতের সঙ্গে কোনো “নতজানু পররাষ্ট্রনীতি” গ্রহণযোগ্য নয়। তিনি সীমান্ত হত্যা, কৃষকের ন্যায্যমূল্য, পানি সংকট এবং কর্মসংস্থান ইস্যুতে সরকারের অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন।

শনিবার (১৬ মে) দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), যেখানে স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতাকর্মী এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “সবার আগে বাংলাদেশ” নীতির কথা বলা হলে সীমান্তে মানুষ কেন হত্যা হচ্ছে—এর জবাব সরকারকে দিতে হবে।

তিনি আরও অভিযোগ করেন, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ভারতের প্রভাব নিয়ে আপস করা হচ্ছে, যা দেশের স্বার্থের পরিপন্থী। তার ভাষায়, ভারতকেন্দ্রিক কোনো বাহিনীর সঙ্গে কোনো কম্প্রোমাইজ চলবে না।

রাজশাহীর বিখ্যাত আমের বাজার নিয়েও তিনি সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযোগ তোলেন। তিনি বলেন, কৃষক যেখানে ২০ টাকায় আম বিক্রি করেন, সেখানে ঢাকায় সেই আম ১০০ টাকায় বিক্রি হয়।

তিনি দাবি করেন, মাঝখানে একটি দালাল ও সিন্ডিকেট চক্র বিপুল মুনাফা করছে, অথচ কৃষক ন্যায্যমূল্য পাচ্ছেন না।

নাসীরুউদ্দীন বলেন, আমের কোনো সিন্ডিকেট চলবে না। আম সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ ও আধুনিক সংরক্ষণ ব্যবস্থা চালু করতে হবে। রাজশাহীকে প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার আওতায় আনতে হবে।

তিনি বলেন, ‘আমরা সরকারে থাকি কিংবা জনতার কাতারে থাকি, রাজশাহীবাসীর জন্য লড়াই করব। আপনাদের যেকোনো সমস্যায় এনসিপি পাশে থাকবে।’

পানির সংকট প্রসঙ্গে এনসিপির এই নেতা বলেন, ‘রাজশাহীবাসীর নদীতে পানি চাই। নদীর পানির প্রশ্নে কোনো আপোষ করা হবে না। খাল খননের আগে নদীতে পানি আনতে হবে। যদি প্রয়োজন হয়, পানির অধিকারের জন্য আবারও লং মার্চ হবে।’

তিনি বলেন, ‘আপনাদের অধিকার আপনাদেরকেই আদায় করে নিতে হবে। সেই আন্দোলনে জাতীয় নাগরিক পার্টি আপনাদের সঙ্গে আছে।’

নাসীরুদ্দীন বলেন, রাজশাহীতে এত ইউনিভার্সিটি-কলেজ রয়েছে, যেখানে হাজার হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে। কিন্তু পড়াশোনা শেষে ভালো চাকরি বা কর্মসংস্থানের কোনো ব্যবস্থা এখানে নেই।

তিনি আরও বলেন, ‘আমরা শুধু কতগুলো কার্ড পেয়েছি, যেগুলো পকেটে নিয়ে ঘুরতে হয়। আমরা আগেই বলেছিলাম, এই কার্ডে যদি টাকা না আসে, তাহলে আমরাও একটা কার্ড বানাব। সেই কার্ডের নাম হবে লাল কার্ড, যেটা আমরা সরকারের হাতে ধরিয়ে দেব।’

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা লুটপাট বা চাঁদাবাজির রাজনীতি করি না। আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি করি।’

বক্তব্যের একপর্যায়ে ঐতিহাসিক ফারাক্কা দিবসের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘আজকের এই দিনে মাওলানা ভাসানী ভারতের বিরুদ্ধে পানির ন্যায্য হিস্যার দাবিতে আন্দোলনের ডাক দিয়েছিলেন। যারা তার আদর্শের কথা বলে, তাদের সেই নীতিও ধারণ করতে হবে।’

তিনি আরও বলেন, সিভিল ফর্মেটে আওয়ামীলীগ এই ভারতকেন্দ্রীক বাহিনীর সঙ্গে কোন কম্প্রোমাইজ চলবে না। ‘ভারতের সঙ্গে কোনো নতজানু পররাষ্ট্রনীতি চলবে না। যদি আপনি বলেন, সবার আগে বাংলাদেশ, তাহলে সীমান্তে কীভাবে মানুষ খুন হয় সেই প্রশ্ন রেখে গেলাম।’

নাসীরুদ্দীন বলেন, ‘কৃষি জমিতে চাষ করবেন? নদীর পানি কি আছে? বড় বড় কথা বলে, খাল খনন করে জাতীয়তাবাদী। খালের পানি কী সমুদ্র থেকে আসে নাকি নদী থেকে আসে? আমাদের উল্টা সায়েন্স বুঝায়। যদি খাল খনন করতে হয় তাহলে আগে নদীতে পানি নিয়ে আসতে হবে। এখন যদি ভারতের সামনে গিয়ে নম নম শুরু করো তাহলে কী শুধু খাল খনন করে আমাদের কোন ব্যবস্থা হবে?’

তিনি সরকারের কাছে আহা্বান জানিয়ে বলেন, ‘রাজশাহীবাসীর নদীতে আমরা পানি চাই। অঅমাদের জীবন বাঁচাতে হলে নদীর পানির সঙ্গে আমরা কোন আপোস করবো না।’

অনুষ্ঠানে নেতাদের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করেন এবং আগামী দিনে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মোস্তাফিজ, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক গাজী সালাউদ্দিন তানভীর, জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিন, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন ও মহানগরের আহ্বায়ক মোবাশ্বের আলীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রায় এক হাজারের অধিক নেতাকর্মী এনসিপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝিকরগাছায় ২৪ জুলাই শুরু হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সুন্দরবনের জেলেদের জন্য প্রথমবার সরকারি খাদ্য সহায়তা, বরাদ্দ ৬৬১.৬৮ টন চাল

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই বছরের শিশুর মৃত্যু

X