রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
জামায়াত আমির

বাজারে সিন্ডিকেট ও চাঁদাবাজির প্রভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি

প্রকাশ : ১২ মে ২০২৬, ১০:২৪ এএম
বাজারে সিন্ডিকেট ও চাঁদাবাজির প্রভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি

দেশের বাজার ব্যবস্থায় মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজদের আধিপত্যের কারণে অস্থিরতা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, শক্তিশালী সিন্ডিকেট পরিকল্পিতভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলছে।

মঙ্গলবার (১২ মে) ভোরে রাজধানীর মিরপুরের শাহ আলী পাইকারি বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সকাল ছয়টার দিকে বাজারের বিভিন্ন অংশ ঘুরে দেখেন তিনি এবং ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের সঙ্গে মতবিনিময় করেন।

ডা. শফিকুর রহমান বলেন, বর্তমানে বাজারে যে অস্থিরতা বিরাজ করছে, তার পেছনে মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজ চক্রের বড় ভূমিকা রয়েছে। তিনি দাবি করেন, প্রভাবশালী সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বাড়ানো হচ্ছে।

তার ভাষায়, “সাধারণ মানুষ প্রতিদিন বাজারে এসে বাড়তি দামের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।”

বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারের প্রতি আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান জামায়াতের আমির। তিনি বলেন, সাধারণ মানুষের স্বার্থে বাজার নিয়ন্ত্রণ ও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে প্রশাসনকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

এছাড়া তিনি জানান, সংসদের ভেতরে ও বাইরে বিরোধী দল বাজার পরিস্থিতি নিয়ে সোচ্চার থাকবে এবং জনগণের দুর্ভোগের বিষয়টি নিয়মিতভাবে তুলে ধরা হবে।

এ সময় বাজার পরিদর্শনে তার সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের একাধিক নেতা, যারা বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝিকরগাছায় ২৪ জুলাই শুরু হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সুন্দরবনের জেলেদের জন্য প্রথমবার সরকারি খাদ্য সহায়তা, বরাদ্দ ৬৬১.৬৮ টন চাল

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই বছরের শিশুর মৃত্যু

X