রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
মোরেলগঞ্জে খাল খনন উদ্ভোধনী অনুষ্ঠানে এমপি আব্দুল আলীম

ব্যাক্তিগত স্বার্থের চেয়ে দেশ ও জনগনের স্বার্থকে প্রধান্য দিতে হবে

গনেশ পাল, মোরেলগঞ্জ (বাগেরহাট) থেকে
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ পিএম
মোরেলগঞ্জে প্রায় ১ কোটি টাকা ব্যায়ে ৩টি খাল পুন:খননের উদ্বোধন । ছবি : প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে প্রায় ১ কোটি টাকা ব্যায়ে ৩টি খাল পুন: খননের আনুষ্ঠানিক উদ্ভোধনে বাগেরহাট-৪ মোরেলগঞ্জ শরণখোলা আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম বলেছন, সবার ওপরে দেশ সবার ওপরে জনগনের স্বার্থ। ব্যাক্তিগত স্বার্থকে পরিহার করে দেশ ও জনগনের স্বার্থকে প্রধান্য দিতে হবে। জাতীয় স্বার্থের ক্ষেত্রে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায় তার সাথে কোন আপোষ নেই। তার নিজ দলের নেতাকর্মী হলেও সেখানে আপোষ নয়।

শুক্রবার বেলা ১১ টায় দৈবজ্ঞহাটী ইউনিয়নের হামছাপুর সরকারী প্রথামিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত এ খাল পুন: খনন উদ্ভোধনী অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পেরেশন (বি এ ডি সি) খুলনা সাতক্ষীরা ও বাগেরহাট জেলার সেছ ব্যবস্থাপনার উন্নয়ন প্রকল্প এর আওতায় আড়াই কিলোমিটার হামছাপুর খাল পুন: খনন সহ পুকুর ডানা খাল ও কচুবুনিয়া খালের প্রায় ৬ কিলোমিটারের ৩টি খালের এ পুন: খনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্ভোধন করেন প্রধান অতিথি হিসাবে স্থানীয় সংসদ সদস্য অধ্যাক্ষ আব্দুল আলীম। উপজেলা প্রশাসন ও ডিএই সহযোগীতায় এ খাল খনন কর্মসূচির বাগেরহাট জেলা সেছ বিভাগ বাস্তবায়নে আয়োজিত অনুষ্ঠানে এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি নেতা জেলা দূর্নীতি দমন কমিশন এর পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট নজরুল ইসলাম কাজল বাগেরহাট জেলার বি এ ডি সি নির্বাহী প্রকৌশলী জামাল ফারুক, জামায়াত ইসলামী উপজেলা আমীর অধ্যাপক মাও: শাহাদাৎ হোসাইন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাইফুল ইসলাম সহ স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ। পরে ফলক উন্মেচন শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, জামায়াত ইসলামী উপজেলা যুব বিভাগের সহ সেক্রেটারী শেখ শামীম হোসাইন।

প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য অধ্যাক্ষ আব্দুল আলীম আরও বলেন, ব্যাক্তি স্বার্থে সরকারী রেকর্ডীয় খালে বাঁধ দিয়ে মাছ চাষ করা যাবে না। পানি চলাচলের জন্য খাল থাকবে উন্মুক্ত।

এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার সাইফুল ইসলাম বলেন, খাল পুন: খনন কর্মসূচির অংশ হিসাবে এ উপজেলার দৈবজ্ঞহাটী ইউনিয়নের ইছামতি খাল, পুটিখালীর পুকুর ডানা খাল ও বলইবুনিয়ার কচুবুনিয়া খাল বি এ ডি সি এ প্রকল্পের আওতায় প্রায় ১ কোটি টাকা ব্যায়ে ৬ কিলোমিটার এ ৩টি খাল পুন: খনন করা হচ্ছে। যার ফলে এ অঞ্চলের ১ হাজার হেক্টর ফসলি জমি মিষ্টি পানির আওতায় আসবেন। এক ফসল থেকে তিন ফসলে রুপান্তরিত হবে হাজার হাজার কৃষক পরিবার।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝিকরগাছায় ২৪ জুলাই শুরু হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সুন্দরবনের জেলেদের জন্য প্রথমবার সরকারি খাদ্য সহায়তা, বরাদ্দ ৬৬১.৬৮ টন চাল

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই বছরের শিশুর মৃত্যু

X