সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
জামায়াত আমির

জনগণের রায় নিয়ে বিএনপি প্রতারণা করেছে

ঢাকা অফিস
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ০৪:০৭ পিএম
জামায়াতে ইসলামীর আমির।

জনগণের রায় নিয়ে বিএনপি প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সুস্থ রাজনৈতিক ধারা বজায় রাখার স্বার্থে এবং দেশের বৃহত্তর স্বার্থ বিবেচনায় নির্বাচনের ফল মেনে নেওয়া হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর জেলা আমির সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান দাবি করেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জনগণের আকাঙ্ক্ষা ব্যাহত হয়েছে। তার ভাষায়, দেশের আর্থিক সম্পদ রক্ষায় জনগণকে এখন আরও সোচ্চার হতে হবে।

তিনি আরও অভিযোগ করেন, জাতীয় নির্বাচনে ব্যাপক “ইঞ্জিনিয়ারিংয়ের” মাধ্যমে জুলাইয়ের রাজনৈতিক চেতনাকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। সাবেক একজন উপদেষ্টা এবং বর্তমান সরকারের একজন মন্ত্রীর বক্তব্যের মাধ্যমেই নির্বাচনী কারচুপির বিষয়টি স্পষ্ট হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, সংবিধান সংশোধনের মাধ্যমে বিএনপি সরকার “ফ্যাসিবাদী কায়দায়” দেশ পরিচালনা করতে চাইছে। তার দাবি, সংসদে বিরোধী দলের কণ্ঠ রোধ করা হচ্ছে, যার কারণে ১১ দলীয় ঐক্য জনস্বার্থে রাজপথে নামতে বাধ্য হচ্ছে।

অতীতের ফ্যাসিবাদের চেয়ে নব্য ফ্যাসিবাদ আরো ভয়ংকর হবে মন্তব্য করে জামায়াত আমির বলেন, গণভোটের রায় প্রত্যাখ্যানের মাধ্যমে নতুন ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়েছে। গণতান্ত্রিক সব প্রতিষ্ঠানে অগণতান্ত্রিক দলীয়করণের মাধ্যমে ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে।

তিনি বলেন, গণমাধ্যমের টুঁটি চেপে ধরে সত্য প্রকাশে বাঁধা দেওয়া হচ্ছে। দেশের সংকট নিয়ে সংসদে আলোচনার নোটিশ দিলে তা নাকচ করা হয়।

‘গণমাধ্যমের প্রতি আহ্বান, সাদাকে বাদামি বা কালো নয়, সাদাকে সাদাই বলুন। আমাদের কোনো বক্তব্যের কাটপিস নয়, হয় পুরোটা প্রকাশ করুন নতুবা কিছুই প্রকাশ করবেন না’, যোগ করেন তিনি।

এ সময় সংসদ এবং রাজপথে জনগণের এজেন্ডা নিয়ে জামায়াত সরব থাকবে জানিয়ে জামায়াত আমির বলেন, দেশের আর্থিক সম্পদ রক্ষায় জনগণকে গর্জে উঠতে হবে। আমরা জনগণের পাশে থাকবো।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X