সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল চূড়ান্ত হচ্ছে আজ

কাগজ সংবাদ
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ১১:২৬ এএম
সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল চূড়ান্ত হচ্ছে আজ ।

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে নির্বাচন এবং প্রাসঙ্গিক বিষয়াদিসহ আরও কয়েকটি বিষয় নিয়ে সভা ডেকেছে নির্বাচন কমিশন (ইসি)। সে ক্ষেত্রে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল চূড়ান্ত হতে পারে আজ।

সোমবার (৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সভাকক্ষে ১১তম কমিশন সভা হবে। সম্প্রতি ইসির উপসচিব মো. শাহ আলম সই করা এক চিঠি থেকে এসব তথ্য জানা গেছে। চিঠি থেকে জানা যায়, এবারের কমিশন সভায় মোট পাঁচটি আলোচ্যসূচি রাখা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে নির্বাচন এবং প্রাসঙ্গিক বিষয়াদি; ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহৃত নির্বাচনিসামগ্রী সংরক্ষণ বিষয়ে রিটানিং অফিসারদের নির্দেশনা দেওয়ার বিষয়ে অবহিত করা; আগামী ৯ এপ্রিল অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদের দুটি আসনের বিষয়ে অবহিত করা; নির্বাচন সংশ্লিষ্ট নির্বাচন পূর্ববর্তী কিছু গুরুত্বপূর্ণ মামলা এবং নির্বাচন পরবর্তী সময়ে দায়ের করা নির্বাচনি দরখাস্ত বিষয়ে কমিশনকে অবহিত করা এবং নির্বাচনি দায়িত্ব পালনকালে আহত ও নিহতদের ক্ষতিপূরণ বিষয়ে ইতোপূর্বে প্রণীত নীতিমালা বিষয়ে কমিশনকে অবহিত করা। এছাড়া বিবিধ বিষয় নিয়েও সভায় আলোচনা হবে।

বুধবার (১ এপ্রিল) সংরক্ষিত নারী আসনের নির্বাচন কবে হবে জানতে চাইলে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে বলেন, ৬ এপ্রিল আমরা কমিশন সভা করবো। ওই দিনই সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনের তফসিল, তারিখ ঘোষণার সিদ্ধান্ত আসতে পারে।

তিনি আরও বলেন, পার্লামেন্ট থেকে দলগুলোর হিসাব চলে এসেছে। এখন আমরা শিডিউল দিলেই দলগুলো তাদের প্রার্থীদের মনোনয়ন দিয়ে দেবো। সে অনুযায়ী, রিটার্নিং অফিসাররা বাকি কাজ করবেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

X