সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

আগামী ৩ মাসের জ্বালানি চাহিদা পূরণে আমদানির উদ্যোগ: প্রতিমন্ত্রী

কাগজ ডেস্ক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ০৮:১১ পিএম
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

আগামী তিন মাসের জ্বালানি তেলের চাহিদা মেটাতে প্রয়োজনীয় আমদানির উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, এপ্রিল মাসের চাহিদা পূরণের জন্য পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে। পাশাপাশি, প্রায় তিন মাসের পেট্রোল ও অকটেনও সংরক্ষণ করা হয়েছে। প্রতিমন্ত্রী আরও বলেন, জ্বালানি তেল আমদানির জন্য নতুন ও সম্ভাবনাময় কিছু উৎস খুঁজে পাওয়া গেছে, যা দিয়ে আগামী তিন মাসের চাহিদা পূরণ করা সম্ভব হবে।

রাশিয়া থেকে তেল আমদানির বিষয়ে নিষেধাজ্ঞা শিথিল করার সম্ভাবনা নিয়ে তিনি জানান, যুক্তরাষ্ট্র এ বিষয়ে ইতিবাচক মনোভাব দেখাচ্ছে। এ নিয়ে মার্কিন জ্বালানি মন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হয়েছে। সরকার আশা করছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এ বিষয়ে সহযোগিতা করবে। এদিকে, দেশের বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত প্রায় চার লাখ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নির্দেশে তিন মাসের জ্বালানি মজুত নিশ্চিত করার পদক্ষেপ নেওয়া হয়েছে। একই নির্দেশনার অংশ হিসেবে শপিং মল বন্ধের সময় সন্ধ্যা ৬টার পরিবর্তে সন্ধ্যা ৭টা নির্ধারণ করা হয়েছে, যা দোকান মালিক সমিতির আবেদনের ভিত্তিতে করা হয়েছে। এছাড়া কৃষকদের জ্বালানি সরবরাহে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, কোনো কৃষক তেল পেতে সমস্যায় পড়লে তা দ্রুত সমাধানের জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X