সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

জাতীয় সংসদ যেন চরিত্রহননের জায়গা না হয় : সংসদে জামায়াত আমির

ঢাকা অফিস
প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ০৪:০০ পিএম
জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনে বিরোধীদলীয় নেতার বক্তব্য রাখছেন  জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

জাতীয় সংসদ যেন ব্যক্তিগত আক্রমণ ও চরিত্রহননের জায়গায় পরিণত না হয়—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, অতীতে সংসদে দেশের মানুষের কল্যাণমূলক বিষয় নিয়ে আলোচনা কম হলেও ব্যক্তিগত আক্রমণ ও চরিত্রহননের জন্য অনেক সময় ব্যয় হয়েছে। নতুন সংসদে সেই নেতিবাচক সংস্কৃতি আর ফিরে না আসুক—এমন প্রত্যাশা জানান তিনি।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনে বিরোধীদলীয় নেতার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্পিকারকে উদ্দেশ করে জামায়াত আমির বলেন, আপনার কাছে সরকারি দল ও বিরোধী দল আলাদা কিছু হবে না-এমনটাই আমরা আশা করি। আপনার কাছে সুবিচার পাব। জাতির কল্যাণে আমরা যে কথাগুলো বলতে চাই, তা বলার সুযোগ পাব।

আপনার নেতৃত্বে এটি একটি গতিশীল সংসদ হবে আমরা এটা আশা করতে চাই। আমরা আশা করতে চাই অতীতে যে মন্দ নজির সৃষ্টি হয়েছিল বিভিন্ন সময়ে এটি নতুন করে আর হবে না। আজকের এই সংসদে অনেক নতুন তরুণ সদস্য এসেছেন। বয়সে একটু বেশি হলেও আমিও তরুণ্। আমার জীবনে এটা প্রথম সংসদ। সুতরাং আমিও তরুণদের একজন।

ডা. শফিকুর রহমান বলেন, অতীতের সংসদগুলোতে দেশের মানুষের কল্যাণের বিষয় নিয়ে আলোচনা কম হয়েছে। বরং অনেক সময় ব্যয় হয়েছে ব্যক্তিগত আক্রমণ ও চরিত্রহননে।

স্পিকারকে অনুরোধ করে বিরোধীদলীয় এই নেতা বলেন, এই সংসদ যেন আর কারও চরিত্রহননের কেন্দ্রে পরিণত না হয়। আপনার কাছ থেকে এ ব্যাপারে কেউ যেন সামান্যতম সুযোগও না পায়।

বক্তব্যের শেষে স্পিকারের কাছে আবারো ন্যায়বিচার চেয়ে জামায়াত আমির বলেন, ‘জুলাই অভ্যুত্থানসহ বিভিন্ন সময় অসংখ্য মানুষ নির্যাতনের শিকার হয়েছেন, অনেকে জীবন দিয়েছেন, গুমের শিকার হয়েছে। জুলাইয়ে একটা স্লোগান ছিল ‘উই ওয়ান্ট জাস্টিস’, আমি এখনও সেই স্লোগান দিতে চাই ‘উই ওয়ান্ট জাস্টিস’।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

X