সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

এবার আরও তিন প্রার্থীর ফোনে অমিতের কল

কাগজ সংবাদ
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৪ এএম
অনিন্দ্য ইসলাম অমিত।

দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আব্দুল কাদেরের সঙ্গে কথা বলার পর এবার আরও তিন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সঙ্গে ফোনালাপ করেছেন যশোর-৩ (সদর) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, নবনির্বাচিত সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত। বিষয়টি যশোরের রাজনৈতিক অঙ্গনে সৌজন্যবোধের অনন্য দৃষ্টান্ত হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা শেষ হওয়ার পর অমিত প্রথমে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল কাদেরের সঙ্গে কথা বলেন। এরপর তিনি পৃথকভাবে যোগাযোগ করেন হাতপাখা প্রতীকের ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী মুহাম্মদ শোয়াইব হোসেন, চশমা প্রতীকের জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-র প্রার্থী নিজামুদ্দিন অমিত এবং কাস্তে প্রতীকের বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-র প্রার্থী মো. রাশেদ খানের সঙ্গে। ফোনালাপে সকলেই একমত পোষণ করেন যে রাজনৈতিক পথ, মত ও আদর্শে ভিন্নতা থাকা স্বাভাবিক। তবে যশোরের সাধারণ মানুষের উন্নয়ন ও জনস্বার্থের প্রশ্নে তাদের মধ্যে কোনো মতভেদ নেই।

অনিন্দ্য ইসলাম অমিত জানান, আগামী দিনে পারস্পরিক সহযোগিতা ও গঠনমূলক পরামর্শের ভিত্তিতে এগিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন তারা। পাশাপাশি ব্যক্তিগত সম্পর্ক ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশ অটুট রাখার প্রত্যয়ও পুনর্ব্যক্ত করা হয়েছে। তিনি আরও বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ সুসংহত করতে হলে রাজনীতিতে পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং প্রতিহিংসামুক্ত সুস্থ ধারার চর্চার কোনো বিকল্প নেই।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X