সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাজ্য

কাগজ সংবাদ
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৩ পিএম
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের জন্য তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) অভিনন্দন জানিয়েছে যুক্তরাজ্য। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনারের এক টুইট বার্তায় বলা হয়, বাংলাদেশ একটি নতুন অধ্যায়ে প্রবেশ করায় জনগণকে অভিনন্দন। যুক্তরাজ্যের অভিন্ন অগ্রাধিকার: অর্থনৈতিক প্রবৃদ্ধি, অভিবাসন, জলবায়ু এবং নিরাপত্তার ওপর একসাথে কাজ করার জন্য উন্মুখ।

এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় দলের চেয়ারম্যান তারেক রহমানকে আজ অভিনন্দন জানিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে ও নেপালের অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী শুশিলা কার্কি।

‘এক্স’ বার্তায় ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে লেখেন, ‘নির্বাচনে জয়লাভের জন্য উষ্ণ অভিনন্দন জানাচ্ছি তারেক রহমান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে। এই জোরালো জনসমর্থন বাংলাদেশের জনগণের তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থার প্রতিফলন। ভুটান এবং বাংলাদেশ–এর মধ্যে উষ্ণ বন্ধুত্ব আরও সুদৃঢ় করার প্রত্যাশা করছি।’

অপর এক অভিনন্দন বার্তায় শুশিলা কার্কি লেখেন, ‘সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের সরকার ও জনগণকে শুভেচ্ছা জানাচ্ছি। বিজয় অর্জন করা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) নেতৃত্বদানকারী তারেকরহমানকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।’ উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও তাদের জোটের প্রার্থীরা ২১২টি আসনে জয় পেয়েছেন। পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থীরা ৭৭টি আসনে জয়ী হয়েছেন। এ ছাড়াও অন্যান্য দলের প্রার্থীরা ৮টি আসনে জয় পেয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ভোট গণনা শেষে আসনগুলোর বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X