মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

মণিরামপুর রাজগঞ্জ স্কুল মাঠে স্বতন্ত্র প্রার্থীর কলস প্রতিকের জনসভা জনসমুদ্রে পরিণত

জাহাঙ্গীর আলম, মণিরামপুর (যশোর)
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৫ পিএম
ছবি-প্রতিনিধি

যশোর–৫ (মণিরামপুর) আসনে বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন রাজগঞ্জকে উপজেলায় রূপান্তর, ভবদহ সমস্যার স্থায়ী সমাধান এবং ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীতকরণসহ বিভিন্ন উন্নয়ন প্রতিশ্রুতি দিয়েছেন।

সোমবার বিকেলে মণিরামপুর উপজেলার রাজগঞ্জ হাই স্কুল মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নির্ধারিত জনসভা শেষ পর্যন্ত বিশাল সমাবেশে রূপ নেয় বলে আয়োজকরা জানান। দুপুরের পর থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে কলস প্রতীকের সমর্থকরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সভাস্থলে আসতে থাকেন। বিকেল চারটার মধ্যে স্কুল মাঠ লোকে লোকারণ্য হয়ে যায়। জনসমাগম মাঠ ছাড়িয়ে আশপাশের সড়ক ও বাজার এলাকায় ছড়িয়ে পড়ে। অনেককে আশপাশের ভবন ও বাড়ির ছাদে অবস্থান নিয়ে সভা উপভোগ করতে দেখা যায়। সভায় সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক ও বিএনপি নেতা সহকারী অধ্যাপক কফিল উদ্দিন। যৌথভাবে সঞ্চালনা করেন মাহাবুব হাসান ফারুক ও অ্যাডভোকেট শামছুজ্জামান দীপু। সভায় আরও বক্তব্য দেন পৌর বিএনপির সাবেক সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হাই, ঝাপা ইউনিয়ন বিএনপির সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চালুয়াহাটির রবিউল ইসলাম, ওয়াদুদ হোসেন, মশিমনগরের সভাপতি আব্দুল খালেক, হরিহরনগরের গাজী আব্দুস সাত্তার, মনোহরপুর ইউপি চেয়ারম্যান আক্তার ফারুক মিন্টু, ভোজগাতীর আব্দুস সাত্তার দফাদার, শ্যামকুড়ের সভাপতি রফিকুল ইসলাম, খেদাপাড়ার সাধারণ সম্পাদক আজিবর রহমান, মতুয়া সংগঠনের নেতা হরিচাঁদ মল্লিক ও প্রদীপ বিশ্বাসসহ স্থানীয় নেতারা। বক্তারা এলাকার অবকাঠামো উন্নয়ন ও জনদুর্ভোগ নিরশনে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

X