সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

আর অল্প সময়ের মধ্যেই স্টেজে উঠছেন হাসনাত আব্দুল্লাহ

কাগজ সংবাদ
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৩ এএম
আর অল্প সময়ের মধ্যেই স্টেজে উঠছেন হাসনাত আব্দুল্লাহ

যশোর শহরে এখন বইছে নির্বাচনী আমেজ। আর মাত্র কিছুক্ষণের মধ্যেই ভৈরব চত্বরে আয়োজিত পথসভায় মঞ্চে উঠছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ আসনে ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ।

ইতিমধ্যে যশোর শহরের প্রাণকেন্দ্র ভৈরব চত্বরে শুরু হয়েছে ১১ দলীয় ঐক্যজোটের নির্বাচনী পথসভা। মঞ্চে চলছে বিশেষ অতিথিদের একের পর এক বক্তব্য। স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে সমাবেশস্থল এখন মুখরিত। ১২ টার দিকে স্টেজে উঠার কথা রয়েছে।

এই সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তরুণ রাজনীতিক হাসনাত আবদুল্লাহ। তার আগমন ঘিরে নেতা-কর্মীদের মাঝে দেখা দিয়েছে ব্যাপক উদ্দীপনা। শুধু দলীয় নেতাকর্মীই নয়, সাধারণ মানুষের মধ্যেও তাকে ঘিরে বিশেষ আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই দূর-দূরান্ত থেকে ছুটে এসেছেন তার বক্তব্য শোনার জন্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নিয়েছেন ১১ দলীয় ঐক্যজোটের শরিক দল জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ভিপি আব্দুল কাদের। পথসভায় সভাপতিত্ব করছেন জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী নুরুজ্জামান।

এছাড়াও জোটের বিভিন্ন শরিক দলের নেতারা পর্যায়ক্রমে বক্তব্য রাখছেন। এদিকে, পথসভাকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। সভাস্থল ও আশপাশের এলাকায় পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জনসমাগম নির্বিঘ্ন রাখতে ট্রাফিক ব্যবস্থাপনাসহ সার্বিক নিরাপত্তা তদারকি করা হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X