সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

এখনও যশোর শহরময় রিকসা ইজিবাইকে ঘুরছে রঙিন পোস্টার

প্রত্যাশা আক্তার নিশা
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০২ পিএম
প্রার্থীদের প্রচারণা । ছবি-গ্রামের কাগজ

যশোরের সড়কে দেয়ালে এখনও শোভা পাচ্ছে রঙিন পোস্টার। রিকসা, ইজিবাইকের পেছনেও শহরময় ঘুরছে এ প্রচারণা। যদিও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এই প্রচারণা আচরণবিধির লঙ্ঘন। তারপরও ভোটের এক সপ্তাহ আগেও তা অপসারণ করা হয়নি। প্রশাসন বলছে, তারা নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে কঠোর অবস্থানে রয়েছে।

যশোর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকা ঘুরে দেখা গেছে, শহরের কোর্টের মোড়, মাইকপট্টি এলাকা, চিত্রার মোড়, পোস্ট অফিস চত্বর, সার্কিট হাউজ এলাকা, এমএম আলী রোড, প্যারিস রোড, উপশহর এলাকাসহ বিভিন্ন স্থানে ধানের শীষ, দাড়িপাল্লা, লাঙল ও হাত পাখা প্রতীকের প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত পোস্টার, রঙিন পোস্টার, অপচনশীল ব্যানার ও ফেস্টুন গাছ, বৈদ্যুতিক খুঁটি, সরকারি ও বেসরকারি স্থাপনার দেয়াল এবং বিভিন্ন যানবাহনে সাঁটানো হয়েছে। এছাড়া প্রার্থীদের অনেকে প্রচারসামগ্রীতে মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম, ঠিকানা ও মুদ্রণের তারিখ ব্যবহার করেছেন না।বিএনপি'র প্রার্থী

এগুলো জাতীয় সংসদ নির্বাচন আচরণবিধিমালা-২০২৫ এর বিধি ৭-এর (ক), (খ), (গ) ও (ঞ)উপবিধির সরাসরি লঙ্ঘন। যেখানে স্পষ্টভাবে সরকারি-বেসরকারি স্থাপনা, গাছ, খুঁটি ও যানবাহনে প্রচারণা সামগ্রী সাঁটানো ও অপচনশীল সামগ্রী (পিভিসি) ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

তবে রঙিন পোস্টার নিয়ে যশোর-৩ আসনের বিএনপি প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, শহরের বিভিন্ন স্থানে সাঁটানো বা রিকসা-ইজিবাইকের পেছনে লাগানো রঙিন পোস্টার তাদের নয়। এটি কোনো ষড়যন্ত্রের অংশ। এ ব্যাপারে তিনি ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছেন। জামাত প্রার্থী

অনিন্দ্য ইসলাম অমিত ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন, নির্বাচনী প্রচারনার অংশ হিসেবে এ ধরনের কোন স্টিকার আমরা তৈরি করিনি, কারণ আচরণবিধি সম্পর্কে আমরা সম্পূর্ণ ওয়াকিবহাল। সেহেতু যে বা যারা এটি করেছেন তারা আমাদের বন্ধু নন। এদের থেকে সতর্ক থাকুন।

এদিকে, এর আগে ২৯ জানুয়ারি ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে যশোর শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকার এমএম কলেজের পুরাতন ছাত্রাবাসের সামনে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসাইন ধানের শীষ ও দাড়িপাল্লার প্রার্থীকে জরিমানা করেন। ছাত্রাবাসের দেয়ালে ধানের শীষ প্রতীকের পোস্টার সাঁটানোর দায়ে ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫’-এর বিধি ৭(গ) ধারা লঙ্ঘনের অপরাধে ধানের শীষ প্রতীকের প্রার্থীর প্রতিনিধিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

পাশাপাশি একই এলাকায় ইজিবাইকে দাঁড়িপাল্লা প্রতীকের পোস্টার সাঁটানোর দায়ে জামায়াত প্রার্থীর প্রতিনিধিকে একই আইনে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তবে নির্বাচনকালীন সময়ে আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকলেও এখনো পর্যন্ত এসকল ব্যানার ও পোস্টার সরানো হয়নি। হাতপাখা'র প্রার্থী

নির্বাচনী আচরণবিধি প্রসঙ্গে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান জনিয়েছেন, আচরণবিধি অনুযায়ী কোনো প্রার্থী বা তার কর্মী-সমর্থক নিয়ম ভঙ্গ করলে সর্বোচ্চ ছয় মাসের কারাদন্ড অথবা দেড় লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। প¬াস্টিক লেমিনেটেড পোস্টার ব্যবহার এবং দুপুর ২টার আগে ও রাত ৮টার পরে মাইক ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা রয়েছে।

নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না উলে¬খ করে তিনি বলেন, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে জেলাজুড়ে কঠোর নজরদারি অব্যাহত থাকবে। প্রসঙ্গত প্রতিবেদটি গত ১৯ থেকে ২১ জানুয়ারি ২০২৬ তারিখে সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্ট (সাকমিড) ও ইউনেস্কো আয়োজিত “মতপ্রকাশের স্বাধীনতা, তথ্যের অখণ্ডতা ও কৃত্রিম বুদ্ধিমত্তাফ্যাক্ট-চেকিং” শীর্ষক প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও কৌশল প্রয়োগ করে প্রস্তুত করেছেন প্রতিবেদক । প্রশিক্ষণের একটি অংশ ছিল নির্বাচনী আচরণ বিধি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X