রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

ঝিনাইদহ-৩ আসন: বিএনপি-জামায়াতের আসন পুনরুদ্ধারে মরিয়া দুইদল

আব্দুর রহমান, মহেশপুর (ঝিনাইদহ) থেকে
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৬ পিএম
ঝিনাইদহ-৩ আসন: বিএনপি-জামায়াতের আসন পুনরুদ্ধারে মরিয়া দুইদল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি মাঠ দখলের যুদ্ধে মরিয়া হয়ে উঠেছে বিএনপি ও জামায়াতে ইসলামী। চলছে শেষ মুহুর্তে নিজ নিজ দলের প্রচারণা-সভা-সমাবেশ। যে কারণে ঝিনাইদ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনে নির্বাচনি মাঠ এখন অনেকটাই সরগরম। ২টি দলের মধ্যেই নির্বাচনী লড়াই হবে বলে ভোটাররা মনে করছেন। বিএনপি ও জামায়াতের দুর্গ হিসেবে খ্যাত ঝিনাইদহ-৩ আসন।

এ আসনে জামায়াতে ও বিএনপির একক প্রার্থী হিসাবে অধ্যাপক মতিয়ার রহমান ও বিএনপির মেহেদী হাসান রনি ভোট যুদ্ধে মাঠে রয়েছে। এছাড়া ইসলামী আন্দোলনের মাওলানা গোলাম সরোয়ার মাঠে প্রচরনা আছে। বর্তমানে ৩ দলের মধ্যে ২ দলিই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শক্ত অবস্থানে আছে বলে দাবি করছে। কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলা নিয়ে গঠিত ঝিনাইদহ-৩ আসন।

আসনটিতে ১৯৯১ থেকে ২০০১ সাল পর্যন্ত টানা ৪ বার নির্বাচনে বিএনপির সহিদুল ইসলাম মাষ্টার নির্বাচিত হন। পরবর্তীতে একক আধিপত্যের কারণে দলকে সুসংগঠিত রাখতে না পারায় ২০০৮ সালের নির্বাচনে বিএনপি এ আসনটি হারায়। ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শফিকুল আজম খান চঞ্চল এক লাখ ১৮ হাজার ৩৯১ ভোট পেয়ে নির্বাচিত হন। ৮১ হাজার ৭৩৯ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতের মতিয়ার রহমান। আর বিএনপির সহিদুল ইসলাম ৫৯ হাজার ১৫ ভোট পেয়ে তৃতীয় হন।

গত ১ বছর আগের থেকেই জামায়াতের কে›ন্দ্রীয় মজলিসে শুরার সদস্য অধ্যাপক মতিয়ার রহমানকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। সেই থেকেই একক প্রার্থীকে নিয়ে নির্বাচনী মাঠ সরব ছিলো জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। নারীদের সর্বোচ্চ ভোট সংগ্রহের লক্ষ্য নিয়ে দলটির নারী কর্মীরা বিভিন্ন সভা-সেমিনার চালিয়ে যাচ্ছে মাঠে ময়দানে। মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি তার পিতা মরহুম সহিদুল ইসলাম মাষ্টার টানা ৪ বার এমপি ছিলেন। তার পিতার ইমেজ নির্বাচনে কাজে লাগিয়ে মাঠ চষে বেড়াচ্ছে।

জামায়াতে ইসলামীর প্রার্থী মতিয়ার রহমান বলেন, এ আসনে জামায়াতে ইসলামী অনেক শক্তিশালী। বিগত ২ বার এমপি ছিলো মোজাম্মেল হক সাহেব সেই দিনের কথা চিন্তা করে সাধারণ ভোটাররা জামায়াতকেই চায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী এ আসন থেকে জয়ী হবে ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী পক্ষ থেকে প্রচার-প্রচারনা চালালেও মাঠে ময়দানে কর্মীদের তেমন দৃশ্যমান দেখা যাচ্ছে না।

বিএনপির উপজেলা সেক্রেটারি দবির উদ্দিন বিশ্বাস জানান, ঝিনাইদহ -৩ আসনটি বিগত দিনে তাদের দখলে ছিলো এবারও সাধারণ মানুষ ভোট দিয়ে তাদের প্রার্থীকে বিজয় করবে ইনআশাল্লাহ। তাদের দলীয় সর্বশেষ সমাবেশ আগার্মী ৯ই ফেব্রুয়ারি বিকাল ৩ টায় মহেশপুর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হবে।

অপরদিকে জামায়াতের পক্ষ থেকে জানা গেছে ৬ ফেব্রুয়ারি সকাল ১০টায় একই মাঠে মহিলা সমাবেশ এবং ৮ ফেব্রুয়ারি বিকাল ৩ টায় জন সমাবেশ অনুষ্ঠিত হবে। ঝিনাইদহ-৩ আসন পুনরুদ্ধারে ২ দল মরিয়া। কে হবে এখানকার এমপি। ১২ ফেব্রুয়ারি হবে এর চুড়ান্ত ফয়সালা। এই আসনে ১৬৬ টি ভোটার কেন্দ্র ও ৪ লক্ষ ৩১ হাজার ১৫ জন ভোটার রয়েছে। এর মধ্যে ২ লক্ষ ১৭ হাজার ৪ শত ৭০ জন পুরুষ আর নারী ২ লক্ষ ১৩ হাজার ৫ শত ৪২ জন এবং তৃতীয় লিঙ্গ ৩ জন ভোটার রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝিকরগাছায় ২৪ জুলাই শুরু হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সুন্দরবনের জেলেদের জন্য প্রথমবার সরকারি খাদ্য সহায়তা, বরাদ্দ ৬৬১.৬৮ টন চাল

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই বছরের শিশুর মৃত্যু

X