সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

সরকারি চাকরি করতে হলে কারো বিএনপি করা লাগবে না, চা খাওয়ানোও লাগবে না : অমিত

কাগজ সংবাদ
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৬ পিএম
যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের দেয়াপাড়া গ্রামে অনুষ্ঠিত এক পথসভায় অনিন্দ্য ইসলাম অমিত ¦ ছবি: গ্রামের কাগজ

যশোর-৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সরকারি চাকরি পেতে হলে আওয়ামী লীগ করা লাগতো। শুধু তাই না, চা খাওয়ানোও লাগতো। বিএনপি সরকার ক্ষমতায় এলে সরকারি চাকরি পেতে হলে কারো বিএনপি করতে হবে না। একটি টাকাও ঘুষ দিতে হবে না। সম্পূর্ণ মেধার ভিত্তিতেই চাকরিতে যোগদানের সুযোগ করে দেওয়া হবে।

বুধবার (০৪ ফেব্রুয়ারি) অনিন্দ্য ইসলাম অমিত যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের দেয়াপাড়া গ্রামে অনুষ্ঠিত এক পথসভায় এসব কথা বলেন।

এর আগে তিনি ইউনিয়নের কৈখালী গ্রামে বক্তব্য রাখেন। তিনি বলেন, ধর্ম কিংবা রাজনৈতিক বিশ্বাসের ভিন্নতার কারণে মানুষের মধ্যে বিভেদের রেখা টানার ইতিহাস বিএনপির নেই। আমরা ধর্মীয় ও রাজনৈতিক সম্প্রীতিতে বিশ্বাসী। নবী করিম হযরত মুহাম্মদ (সা.) বলেছিলেন, সকল ধর্মের মানুষ সম্মান ও মর্যাদার সঙ্গে নিজ নিজ ধর্ম পালন করবে। আমরা হৃদয়ে সেই কথাটি ধারণ করি এবং বিশ্বাস করি।

আজ যে রাজনৈতিক দল ধর্মীয় বিশ্বাসের ভিন্নতার কারণে মানুষে মানুষে বিভক্তি সৃষ্টি করছে, তারা নিজ ধর্মের চেতনা ধারণ করে না। তারা ধর্ম থেকে যোজন যোজন দূরে। কোনো ধর্মই মানুষে মানুষে বিভক্তির কথা বলে না। প্রতিটি ধর্মই সাম্য ও সম্প্রীতির কথা বলে।

ওই রাজনৈতিক দল মানুষকে শাসন ও শোষণ করতে চায় বলেই মানুষের মধ্যে বিভক্তি সৃষ্টি করছে। তারা নারীদের ঘরের মধ্যে আটকে রেখে উন্নয়নের গালগল্প দিচ্ছে। তারা জনগণের সামনে মিথ্যাচার করছে। ধানের শীষ উন্নয়নের প্রতীক। ধানের শীষ সামাজিক নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার প্রতীক।

অতীতে আমরা তা প্রমাণ করেছি, আর আগামী ১২ ফেব্রুয়ারি জনগণ ধানের শীষে আস্থা রাখলে আবারও প্রমাণ করবো, ইনশাআল্লাহ। এ সময় অনিন্দ্য ইসলাম অমিতের কাছে শান্তিপূর্ণ ও সাম্প্রদায়িক সম্প্রীতিময় সমাজ প্রতিষ্ঠার দাবি জানান সদর উপজেলার কৈখালী গ্রামের বাসিন্দা দীনবন্ধু মিত্র।

তিনি বলেন, তরিকুল ইসলাম এমন একটি সমাজ নির্মাণ করেছিলেন, যেখানে আমরা হিন্দু-মুসলিম সম্প্রীতির অটুট বন্ধনে একসঙ্গে মিলেমিশে বসবাস করেছি। আমি আগামী দিনে অনিন্দ্য ইসলাম অমিতের কাছে সেই সম্প্রীতিময় সমাজ পুনঃপ্রতিষ্ঠার দাবি জানাই।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X