রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

টাঙ্গাইল ও সিরাজগঞ্জে তারেক রহমানের নির্বাচনী জনসভা আজ

কাগজ ডেস্ক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ১১:৫০ এএম
তারেক রহমান

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দীর্ঘ বিরতির পর শনিবার (৩১ জানুয়ারি) বিএনপি চেয়ারপারসন তারেক রহমান টাঙ্গাইল ও সিরাজগঞ্জ জেলা সফরে যাচ্ছেন। রাজশাহী ও রংপুর বিভাগের কয়েক দিনের ব্যস্ত সফর শেষ করে ঢাকা ফেরার পথে তিনি এই দুটি জেলায় বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন।

সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের সাধারণ মানুষ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে তার আগমনকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। জনসভাস্থল ও আশপাশের এলাকা প্রিয় নেতাকে স্বাগত জানাতে তোরণ, ব্যানার ও ফেস্টুনে সাজানো হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সিরাজগঞ্জ জেলা বিএনপির তথ্য অনুযায়ী, দুপুরে বগুড়া থেকে ঢাকা ফেরার পথে সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া এলাকার বিসিক শিল্পপার্ক মাঠে প্রথম জনসভায় অংশ নেবেন তারেক রহমান। এই সমাবেশে তিনি সিরাজগঞ্জের ছয়টি সংসদীয় আসনে বিএনপি প্রার্থী এবং ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন।

স্থানীয় নেতা-কর্মীরা জানিয়েছেন, তারেক রহমানের আগমনের কারণে সিরাজগঞ্জে ইতিমধ্যেই সাজ-সজ্জা ও জনজোয়ার লক্ষ্য করা যাচ্ছে। জেলা বিএনপি আশা করছে, এই সফরের মাধ্যমে নির্বাচনী প্রচারণায় নতুন গতিশক্তি সৃষ্টি হবে।

সিরাজগঞ্জের জনসভা শেষে তিনি টাঙ্গাইল জেলা উদ্দেশ্যে রওনা হবেন। বিকেল ৪টায় যমুনা সেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের দরুন-চরজানা বাইপাস সংলগ্ন বিশাল খোলা মাঠে দ্বিতীয় জনসভা অনুষ্ঠিত হবে।

টাঙ্গাইল জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘ ২১ বছর পর তারেক রহমান টাঙ্গাইলে নির্বাচনী জনসভায় অংশ নিচ্ছেন। এটি হবে তার টাঙ্গাইলে প্রথম আনুষ্ঠানিক রাজনৈতিক সমাবেশ। দলীয় সূত্র জানায়, ২০০৪ সালে সাংগঠনিক সফরের পর আজকের দিন রাজনৈতিক ইতিহাসে এক মাইলফলক হিসেবে চিহ্নিত হবে।

টাঙ্গাইল জেলা বিএনপি পুরো প্রস্তুতি নিয়েছে। কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ আসনের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু সমাবেশের তদারকি করছেন। জনসভাস্থলে বড় মঞ্চ, শতাধিক মাইক, এবং বড় পর্দায় ভাষণ প্রচার ব্যবস্থা রাখা হয়েছে। নেতা-কর্মীদের জন্য বিশেষ দিকনির্দেশনা জারি করা হয়েছে।

দলের আশা, এই সমাবেশের মাধ্যমে টাঙ্গাইলের আটটি আসনের নির্বাচনী সমীকরণে ইতিবাচক পরিবর্তন আসবে। সফরসূচি অনুযায়ী, টাঙ্গাইলের জনসভা শেষে সন্ধ্যায় তারেক রহমান ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝিকরগাছায় ২৪ জুলাই শুরু হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সুন্দরবনের জেলেদের জন্য প্রথমবার সরকারি খাদ্য সহায়তা, বরাদ্দ ৬৬১.৬৮ টন চাল

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই বছরের শিশুর মৃত্যু

X